২৩/৪৭. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ২৫২৩ - সদকার নিয়ত ও অদেখা কল্যাণ
অজ্ঞাতসারে কোনো স্বচ্ছল ব্যক্তিকে যাকাত [ও সদাক্বায়ে ফিত্র] দিয়ে দিলে
সদকার নিয়ত: চোর, ব্যভিচারিণী ও ধনীকে দানের শিক্ষা
সুনানে আন-নাসায়ী : ২৫২৩
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ২৫২৩
أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ بَكَّارٍ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَيَّاشٍ، قَالَ: حَدَّثَنَا شُعَيْبٌ، قَالَ: حَدَّثَنِي أَبُو الزِّنَادِ، مِمَّا حَدَّثَهُ عَبْدُ الرَّحْمَنِ الْأَعْرَجُ، مِمَّا ذَكَرَ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يُحَدِّثُ بِهِ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ: «قَالَ رَجُلٌ: لَأَتَصَدَّقَنَّ بِصَدَقَةٍ فَخَرَجَ بِصَدَقَتِهِ فَوَضَعَهَا فِي يَدِ سَارِقٍ، فَأَصْبَحُوا يَتَحَدَّثُونَ تُصُدِّقَ عَلَى سَارِقٍ، فَقَالَ: اللَّهُمَّ لَكَ الْحَمْدُ عَلَى سَارِقٍ، لَأَتَصَدَّقَنَّ بِصَدَقَةٍ، فَخَرَجَ بِصَدَقَتِهِ فَوَضَعَهَا فِي يَدِ زَانِيَةٍ، فَأَصْبَحُوا يَتَحَدَّثُونَ تُصُدِّقَ اللَّيْلَةَ عَلَى زَانِيَةٍ، فَقَالَ: اللَّهُمَّ لَكَ الْحَمْدُ عَلَى زَانِيَةٍ، لَأَتَصَدَّقَنَّ بِصَدَقَةٍ، فَخَرَجَ بِصَدَقَتِهِ فَوَضَعَهَا فِي يَدِ غَنِيٍّ، فَأَصْبَحُوا يَتَحَدَّثُونَ تُصُدِّقَ عَلَى غَنِيٍّ، قَالَ: اللَّهُمَّ لَكَ الْحَمْدُ عَلَى زَانِيَةٍ، وَعَلَى سَارِقٍ، وَعَلَى غَنِيٍّ، فَأُتِيَ فَقِيلَ لَهُ: أَمَّا صَدَقَتُكَ فَقَدْ تُقُبِّلَتْ، أَمَّا الزَّانِيَةُ فَلَعَلَّهَا أَنْ تَسْتَعِفَّ بِهِ مِنْ زِنَاهَا، وَلَعَلَّ السَّارِقَ أَنْ يَسْتَعِفَّ بِهِ عَنْ سَرِقَتِهِ، وَلَعَلَّ الْغَنِيَّ أَنْ يَعْتَبِرَ فَيُنْفِقَ مِمَّا أَعْطَاهُ اللَّهُ عَزَّ وَجَلَّ "
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আবূ হুরায়রাহ্ (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণনা করেন। তিনি (ﷺ) বলেছেন: [বানী ইসরাঈলের] কোনো একলোক বলল যে, নিশ্চয় আমি কিছু সদাক্বাহ্ করব। সে সদাক্বাহ্ নিয়ে বের হয়ে সেগুলো এক চোরের হাতে দিয়ে দিল। সকালে লোকে বলাবলি করতে লাগল যে, একজন চোরকে সদাক্বাহ্ করা হয়েছে। সে বলল, হে আল্লাহ! তোমার প্রশংসা একজন চোরকে "আমি সদাক্বাহ্ করেছি”।সে বলল, অবশ্যই আমি সদাক্বাহ্ করব। সদাক্বাহ্ নিয়ে বের হয়ে তা এক ব্যভিচারিণীর হাতে দিয়ে দিল। সকালে লোকে বলাবলি করতে লাগল যে, গত রাতে একজন ব্যভিচারিণীকে সদাক্বাহ্ করা হয়েছে। সে বলল যে, হে আল্লাহ! তোমার প্রশংসা এক ব্যভিচারিণীকে আমি সদাক্বাহ্ করেছি। আমি অবশ্যই আবারো সদাক্বাহ্ করব। সে সদাক্বাহ্ নিয়ে বের হয়ে তা এক সচ্ছল ব্যক্তির হাতে দিয়ে দিল। সকালে লোকে বলাবলি করতে লাগল যে, একজন সচ্ছল ব্যক্তিকে সদাক্বাহ্ দেয়া হয়েছে। সে বলল, হে আল্লাহ! তোমার প্রশংসা যে, একজন চোর, একজন ব্যভিচারিণী এবং একজন সচ্ছল ব্যক্তি সদাক্বাহ্ করেছি।তাকে স্বপ্নে দেখানো হল যে, তোমার সদাক্বাহ্ কবুল করে নেয়া হয়েছে। ব্যভিচারিণী। সে প্রাপ্ত সদাক্বাহ্ দ্বারা ব্যভিচার করা হতে নিবৃত্ত থাকবে এবং চোরও চুরি করা হতে নিবৃত্ত হবে। আর সচ্ছল ব্যক্তি। সে হয়ত উপদেশ গ্রহণ করবে এবং তাকে মহান ও মহীয়ান আল্লাহ যে সম্পদ দান করেছে তা থেকে দান করবে।
সুনানে আন-নাসায়ী হাদিস ২৫২৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে সদকার নিয়ত ও আল্লাহর অদেখা কল্যাণের কথা এসেছে। একজন লোক সদকা করতে বের হলো, কিন্তু তার দান প্রথমে এক চোরের হাতে গেল। পরে এক ব্যভিচারিণীর হাতে গেল। এরপর এক স্বচ্ছল ব্যক্তির হাতে গেল। মানুষ এগুলো নিয়ে কথা বললেও সে আল্লাহর প্রশংসা করল এবং সদকা চালিয়ে গেল। শেষে স্বপ্নে তাকে জানানো হলো, তার সদকা কবুল হয়েছে। হাদিসে বলা হয়েছে, ওই দান হয়তো ব্যভিচারিণীকে পাপ থেকে বিরত রাখবে, চোরকে চুরি থেকে বিরত রাখবে, আর ধনী ব্যক্তি শিক্ষা নিয়ে নিজের সম্পদ থেকে দান করবে। তাই সদকা হাদিসের এই বর্ণনা আমাদের শেখায়, দানের ফল আমরা সব সময় সঙ্গে সঙ্গে বুঝতে পারি না। তবে নিয়ত ঠিক রাখা জরুরি।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মানুষের মন্তব্যের কারণে ভালো কাজ ছেড়ে দেওয়া ঠিক নয়।
- সদকার প্রভাব অনেক সময় দাতার চোখের আড়ালে থাকে।
- দান পাওয়া ব্যক্তি দানের কারণে ভুল কাজ থেকে ফিরে আসতে পারে।
- স্বচ্ছল মানুষও দান দেখে শিক্ষা নিতে পারে।
