২৩/৪৮. অধ্যায়ঃ
আত্মসাতকৃত সম্পদ থেকে সদাক্বাহ্ করা
সুনানে নাসাঈ : ২৫২৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৫২৪
أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدٍ الذَّارِعُ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ وَهُوَ ابْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: وَأَنْبَأَنَا إِسْمَعِيلُ بْنُ مَسْعُودٍ، قَالَ: حَدَّثَنَا بِشْرٌ وَهُوَ ابْنُ الْمُفَضَّلِ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ - وَاللَّفْظُ لِبِشْرٍ - عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْمَلِيحِ، عَنْ أَبِيهِ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَا يَقْبَلُ صَلَاةً بِغَيْرِ طُهُورٍ، وَلَا صَدَقَةً مِنْ غُلُولٍ»
উসামাহ ইব্ন উমায়র (রাঃ) হতে বর্ণিতঃ
আবুল মালিহ (রহঃ) তার পিতা উসামা ইবন উমায়র (রাঃ) হতে বর্ণনা করেন। আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, আল্লাহ তা'আলা পবিত্রতা ছাড়া সালাত কবুল করেন না এবং খিয়ানাতের মাল থেকেও দান-খয়রাত কবুল করেন না।
