২৩/৪৬. অধ্যায়ঃ
এক এলাকার সদাক্বায়ে ফিত্র অন্য এলাকায় নিয়ে যাওয়া
সুনানে নাসাঈ : ২৫২২
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৫২২
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، قَالَ: حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ إِسْحَقَ، وَكَانَ ثِقَةً، عَنْ يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ صَيْفِيٍّ، عَنْ أَبِي مَعْبَدٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ مُعَاذَ بْنَ جَبَلٍ إِلَى الْيَمَنِ فَقَالَ: " إِنَّكَ تَأْتِي قَوْمَا أَهْلَ كِتَابٍ فَادْعُهُمْ إِلَى شَهَادَةِ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنِّي رَسُولُ اللَّهِ، فَإِنْ هُمْ أَطَاعُوكَ، فَأَعْلِمْهُمْ أَنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ افْتَرَضَ عَلَيْهِمْ: خَمْسَ صَلَوَاتٍ فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ، فَإِنْ هُمْ أَطَاعُوكَ، فَأَعْلِمْهُمْ أَنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ قَدِ افْتَرَضَ عَلَيْهِمْ صَدَقَةً فِي أَمْوَالِهِمْ، تُؤْخَذُ مِنْ أَغْنِيَائِهِمْ، فَتُوضَعُ فِي فُقَرَائِهِمْ، فَإِنْ هُمْ أَطَاعُوكَ لِذَلِكَ، فَإِيَّاكَ وَكَرَائِمَ أَمْوَالِهِمْ، وَاتَّقِ دَعْوَةَ الْمَظْلُومِ، فَإِنَّهَا لَيْسَ بَيْنَهَا وَبَيْنَ اللَّهِ عَزَّ وَجَلَّ حِجَابٌ "
ইব্ন আব্বাস (রহঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) মুআজ ইবন জাবাল (রাঃ)-কে ইয়ামানে প্রেরণকালে বললেন, তুমি আহলে কিতাবদের নিকট যাচ্ছ। “আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মা'বুদ নেই এবং আমি আল্লাহর প্রেরিত রাসূল”-এর সাক্ষ্য প্রদানের জন্য তুমি তাদেরকে আহ্বান জানাবে।যদি তারা তোমার আনুগত্য করে তাহলে তাদের জানাবে যে, মহান ও মহীয়ান আল্লাহ তাদের ওপর দিন রাতে পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করেছেন। এতে যদি তারা তোমার আনুগত্য করে তাহলে তাদের জানাবে যে, মহান ও মহীয়ান আল্লাহ তাদের ওপর তাদের মালের যাকাত ফরজ করেছেন যা তাদের ধনী ব্যক্তিদের থেকে নিয়ে গরীবদের মধ্যে বণ্টন করা হবে।এতে যদি তারা তোমার আনুগত্য করে তাহলে তুমি তাদের উত্তম বস্তু গ্রহণ করা থেকে বিরত থাকবে। আর মাযলুমের বদদোয়াকে ভয় করবে। কেননা, মহান ও মহীয়ান আল্লাহ এবং তাদের [দোয়ার] মধ্যে কোনো পর্দা নেই।
