২৩/৭২. অধ্যায়ঃ
যে ব্যক্তি মহান ও মহীয়ান আল্লাহর নামে কিছু চায়
সুনানে নাসাঈ : ২৫৬৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৫৬৭
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ الْأَعْمَشِ، عَنْ مُجَاهِدٍ، عَنْ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنِ اسْتَعَاذَ بِاللَّهِ فَأَعِيذُوهُ، وَمَنْ سَأَلَكُمْ بِاللَّهِ فَأَعْطُوهُ، وَمَنِ اسْتَجَارَ بِاللَّهِ فَأَجِيرُوهُ، وَمَنْ آتَى إِلَيْكُمْ مَعْرُوفًا فَكَافِئُوهُ، فَإِنْ لَمْ تَجِدُوا فَادْعُوا لَهُ حَتَّى تَعْلَمُوا أَنْ قَدْ كَافَأْتُمُوهُ»
ইব্ন উমর (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে প্রার্থনা করে তাকে আশ্রয় দাও। যে ব্যক্তি তোমাদের কাছে আল্লাহর ওয়াস্তে চায় তাকে দিয়ে দাও। যে ব্যক্তি আল্লাহর নামে সুরক্ষা প্রার্থনা করে তাকে সুরক্ষা দাও। যে ব্যক্তি তোমাদের ওপর ইহসান করে (দান-সদাচরণ) তার প্রতিদান দিয়ে দাও। একান্তই যদি তা না-ই পার তাহলে তার জন্য দোয়া কর যে, যতক্ষণ না তোমরা মনে কর যে, তোমরা তার প্রতিদান দিতে পেরেছ।
