২৪/৬. অধ্যায়ঃ
পরস্পর হাজ্জ ও 'উমরাহ্ করার ফাযীলাত
সুনানে নাসাঈ : ২৬৩১
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৬৩১
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ أَيُّوبَ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَيَّانَ أَبُو خَالِدٍ، عَنْ عَمْرِو بْنِ قَيْسٍ، عَنْ عَاصِمٍ، عَنْ شَقِيقٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " تَابِعُوا بَيْنَ الْحَجِّ وَالْعُمْرَةِ، فَإِنَّهُمَا: يَنْفِيَانِ الْفَقْرَ وَالذُّنُوبَ، كَمَا يَنْفِي الْكِيرُ: خَبَثَ الْحَدِيدِ وَالذَّهَبِ وَالْفِضَّةِ، وَلَيْسَ لِلْحَجِّ الْمَبْرُورِ ثَوَابٌ دُونَ الْجَنَّةِ "---[حكم الألباني] حسن صحيح
আবদুল্লাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : তোমরা হজ্জ ও হজ্জ সমাপনের পর উমরাহ এবং উমরার পর হজ্জ আদায় কর। কেননা, তা অভাব ও পাপ এমনভাবে দূর করে, যেমনভাবে হাঁপর লোহা, সোনা ও রূপার ময়লা দূর করে। আর ‘মাবরুর’ (গৃহীত) হজ্জের সওয়াব কেবলমাত্র জান্নাতই।
