২৪/৭. অধ্যায়ঃ
হাজ্জের মানৎকারী মৃত্যুবরণ করলে তার পক্ষ থেকে হাজ্জ করা
সুনানে নাসাঈ : ২৬৩২
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৬৩২
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي بِشْرٍ، قَالَ: سَمِعْتُ سَعِيدَ بْنَ جُبَيْرٍ، يُحَدِّثُ عَنْ ابْنِ عَبَّاسٍ، أَنَّ امْرَأَةً نَذَرَتْ أَنْ تَحُجَّ، فَمَاتَتْ، فَأَتَى أَخُوهَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَأَلَهُ عَنْ ذَلِكَ؟ فَقَالَ: «أَرَأَيْتَ لَوْ كَانَ عَلَى أُخْتِكَ دَيْنٌ أَكُنْتَ قَاضِيَهُ؟» قَالَ: نَعَمْ، قَالَ: «فَاقْضُوا اللَّهَ، فَهُوَ أَحَقُّ بِالْوَفَاءِ»
ইবন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
জনৈকা মহিলা হজ্জের মানত করে মৃত্যুবরণ করল। এরপর তার ভাই নবী (ﷺ)-এর কাছে এসে এ বিষয়ে জিজ্ঞেস করল। তিনি (ﷺ) বললেন: তুমি কি মনে কর, তোমার বোনের দেনা থাকলে তুমি কি তা আদায় করতে? সে বলল: হ্যাঁ। তিনি (ﷺ) বললেন: তাহলে আল্লাহর হকও আদায় কর; কেননা তা পূর্ণ করার সর্বাধিক উপযোগী।
