১/১৭২. অধ্যায়ঃ
অপবিত্র ব্যক্তিকে স্পর্শ করা ও তার সঙ্গে বসা
সুনানে নাসাঈ : ২৬৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৬৯
خْبَرَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ قَالَ: حَدَّثَنَا بِشْرٌ وَهُوَ ابْنُ الْمُفَضَّلِ قَالَ: حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ بَكْرٍ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقِيَهُ فِي طَرِيقٍ مِنْ طُرُقِ الْمَدِينَةِ وَهُوَ جُنُبٌ، فَانْسَلَّ عَنْهُ فَاغْتَسَلَ، فَفَقَدَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا جَاءَ قَالَ: «أَيْنَ كُنْتَ يَا أَبَا هُرَيْرَةَ؟» قَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّكَ لَقِيتَنِي وَأَنَا جُنُبٌ فَكَرِهْتُ أَنْ أُجَالِسَكَ حَتَّى أَغْتَسِلَ. فَقَالَ: «سُبْحَانَ اللَّهِ إِنَّ الْمُؤْمِنَ لَا يَنْجُسُ»
আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
তাঁর সাথে মদিনার কোন এক রাস্তায় নবী (ﷺ)-এর সাথে দেখা হলো, তখন তিনি ছিলেন অপবিত্র অবস্থায়। সেজন্য তিনি সন্তর্পণে সরে পড়লেন এবং গোসল করলেন। নবী (ﷺ) তাঁকে আর দেখতে পেলেন না। যখন আবার আসলেন, তিনি জিজ্ঞেস করলেন, হে আবু হুরাইরা! তুমি কোথায় ছিলে? তিনি বললেন, হে আল্লাহর রাসূল! আমার সাথে যখন আপনার সাক্ষাৎ হয়েছিল তখন আমি অপবিত্র অবস্থায় ছিলাম। আমি গোসল করার পূর্বে আপনার সাথে বসাকে ভালো মনে করলাম না। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, সুবহানাল্লাহ! মুমিন নাপাক হয় না।
