১/১৭৩. অধ্যায়ঃ
ঋতুমতি স্ত্রীর খিদমাত নেয়া প্রসঙ্গে
সুনানে নাসাঈ : ২৭০
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৭০
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ يَزِيدَ بْنَ كَيْسَانَ قَالَ: حَدَّثَنِي أَبُو حَازِمٍ قَالَ: قَالَ أَبُو هُرَيْرَةَ بَيْنَمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَسْجِدِ إِذْ قَالَ: «يَا عَائِشَةُ نَاوِلِينِي الثَّوْبَ». فَقَالَتْ: إِنِّي لَا أُصَلِّي. قَالَ: «إِنَّهُ لَيْسَ فِي يَدِكِ» فَنَاوَلَتْهُ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) মসজিদে ছিলেন। এমতাবস্থায় তিনি বললেন, ‘হে আয়িশা! আমাকে কাপড়টি এনে দাও।’ তিনি বললেন, ‘আমি তো সালাত আদায় করি না’, অর্থাৎ (হায়জ অবস্থায় আছি)। তিনি (ﷺ) বললেন, ‘তোমার হায়জ তোমার হাতে নয়।’ অতঃপর আয়িশা (রাঃ) তাঁকে কাপড়টি দিলেন।
