২৪/৭৭. অধ্যায়ঃ

যে ব্যক্তি 'হাদয়ি' সাথে নেয়নি তার জন্য হাজ্জ ভঙ্গ করে 'উমরার বৈধতা

সুনানে নাসাঈহাদিস নম্বর ২৮০৩

أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ قُدَامَةَ، عَنْ جَرِيرٍ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَا نُرَى إِلَّا الْحَجَّ، فَلَمَّا قَدِمْنَا مَكَّةَ طُفْنَا بِالْبَيْتِ، «أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ لَمْ يَكُنْ سَاقَ الْهَدْيَ، أَنْ يَحِلَّ» فَحَلَّ مَنْ لَمْ يَكُنْ سَاقَ الْهَدْيَ وَنِسَاؤُهُ لَمْ يَسُقْنَ فَأَحْلَلْنَ، قَالَتْ عَائِشَةُ: فَحِضْتُ فَلَمْ أَطُفْ بِالْبَيْتِ، فَلَمَّا كَانَتْ لَيْلَةُ الْحَصْبَةِ، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، يَرْجِعُ النَّاسُ بِعُمْرَةٍ وَحَجَّةٍ، وَأَرْجِعُ أَنَا بِحَجَّةٍ، قَالَ: «أَوَ مَا كُنْتِ طُفْتِ لَيَالِيَ قَدِمْنَا مَكَّةَ» قُلْتُ: لَا، قَالَ: «فَاذْهَبِي مَعَ أَخِيكِ إِلَى التَّنْعِيمِ، فَأَهِلِّي بِعُمْرَةٍ، ثُمَّ مَوْعِدُكِ مَكَانُ كَذَا، وَكَذَا»

আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ

আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে বের হলাম। হজ্জ ব্যতীত আমাদের অন্য উদ্দেশ্য ছিল না। আমরা মক্কায় পৌঁছে বায়তুল্লাহর তাওয়াফ করলাম। রাসূলুল্লাহ (ﷺ) আদেশ করলেন: যে হাদি সাথে নিয়ে আসেনি, সে হালাল হয়ে যাবে। ফলে, যে হাদি সাথে নিয়ে আসেনি সে হালাল হয়ে গেল। আর তাঁর স্ত্রীদের যারা হাদি সাথে আনেননি; তাঁরাও হালাল হয়ে গেলেন।আয়িশা (রাঃ) বলেন: আমি ঋতুমতী হয়ে গেলাম বিধায় আমি বায়তুল্লাহ তাওয়াফ করতে পারলাম না। এরপর যখন 'মুহাস্সাব' নামক স্থানে রাত হল, তখন আমি বললাম: হে আল্লাহর রাসূল (ﷺ)! সব মানুষ এক হজ্জ ও এক উমরা সহ ফিরেছে, আমি কি শুধু এক হজ্জ নিয়েই ফিরবো? তিনি (ﷺ) বললেন: তুমি কি মক্কা আগমনের রাতে বায়তুল্লাহর তাওয়াফ করোনি? আমি বললাম: না। তিনি (ﷺ) বললেন: তাহলে তুমি তোমার ভাইয়ের সাথে 'তানঈম' চলে যাও এবং উমরার ইহরাম বেঁধে আস। এরপর তোমার ওয়াদা পূর্ণ হলে আমার সঙ্গে একত্রিত হবে অমুক অমুক জায়গায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন