২৪/১২১. অধ্যায়ঃ
হাজ্জে হাজীকে সম্বর্ধনা জানানো
সুনানে নাসাঈ : ২৮৯৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৮৯৩
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ زَنْجُويَةَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: حَدَّثَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ: دَخَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَكَّةَ فِي عُمْرَةِ الْقَضَاءِ وَابْنُ رَوَاحَةَ بَيْنَ يَدَيْهِ يَقُولُ:[البحر الرجز]خَلُّوا بَنِي الْكُفَّارِ عَنْ سَبِيلِهِ ... الْيَوْمَ نَضْرِبْكُمْ عَلَى تَأْوِيلِهِضَرَبًا يُزِيلُ الْهَامَ عَنْ مَقِيلِهِ ... وَيُذْهِلُ الْخَلِيلَ عَنْ خَلِيلِهِقَالَ عُمَرُ: يَا ابْنَ رَوَاحَةَ فِي حَرَمِ اللَّهِ، وَبَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، تَقُولُ هَذَا الشِّعْرَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَلِّ عَنْهُ، فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَكَلَامُهُ أَشَدُّ عَلَيْهِمْ مِنْ وَقْعِ النَّبْلِ»
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
নাবী (ﷺ) ‘উমরাতুল ক্বাযা আদায় করার জন্য মক্কায় প্রবেশ করলে ইবনু রওয়াহা তাঁর সামনে (আল বাহর [সমুদ্র] নামক কবিতার একটি অংশ) বলতে লাগলেন:خَلُّوا بَنِي الْكُفَّارِ عَنْ سَبِيلِهِ ... الْيَوْمَ نَضْرِبْكُمْ عَلَى تَأْوِيلِهِضَرَبًا يُزِيلُ الْهَامَ عَنْ مَقِيلِهِ ... وَيُذْهِلُ الْخَلِيلَ عَنْ خَلِيلِهِ“হে কাফির সম্প্রদায়! তাঁর রাস্তা ছেড়ে দাও। আজ আমরা তার উপর বিশ্লেষণের ভিত্তি করে তোমাদেরকে আঘাত করব। এমন আঘাত, যা ঘাড় থেকে মুণ্ডচ্ছেদ করে দেবে এবং বন্ধুকে বন্ধুর কথা ভুলিয়ে দেবে।”তখন উমর (রাঃ) বললেন: হে ইবনু রওয়াহা! হারামে রাসূলুল্লাহ (ﷺ)-এর সামনে তুমি কবিতা আবৃত্তি করছ? নবি (ﷺ) বললেন: তাকে ছেড়ে দাও। ঐ মহান সত্তার কসম! যাঁর হাতে আমার প্রাণ, তার কথা [কবিতা]-গুলো তাদের জন্য বর্শার আঘাত অপেক্ষা অধিক ক্রিয়াসম্পন্ন।
