২৪/১২৯. অধ্যায়ঃ
হিজরে সলাত আদায় করা
সুনানে নাসাঈ : ২৯১২
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৯১২
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنِي عَلْقَمَةُ بْنُ أَبِي عَلْقَمَةَ، عَنْ أُمِّهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: كُنْتُ أُحِبُّ أَنْ أَدْخُلَ الْبَيْتَ، فَأُصَلِّيَ فِيهِ، فَأَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِي، فَأَدْخَلَنِي الْحِجْرَ فَقَالَ: «إِذَا أَرَدْتِ دُخُولَ الْبَيْتِ فَصَلِّي هَا هُنَا، فَإِنَّمَا هُوَ قِطْعَةٌ مِنَ الْبَيْتِ، وَلَكِنَّ قَوْمَكِ اقْتَصَرُوا حَيْثُ بَنَوْهُ»---[حكم الألباني] حسن صحيح
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
আমার ইচ্ছা হলো কা'বায় প্রবেশ করে তাতে সালাত আদায় করা। রাসূলুল্লাহ (ﷺ) আমার হাত ধরে আমাকে হিজরে প্রবেশ করিয়ে দিয়ে বললেন: তুমি কা'বায় প্রবেশ করতে ইচ্ছা করলে এখানে সালাত আদায় করবে; কেননা এটি কা'বারই এক টুকরা। কিন্তু তোমার গোত্র যখন একে নির্মাণ করে, তখন তাকে ছোট করে দেয়।
