১/১৮৫. অধ্যায়ঃ
হায়যের রক্ত কাপড়ে লাগলে
সুনানে নাসাঈ : ২৯২
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৯২
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ سُفْيَانَ قَالَ: حَدَّثَنِي أَبُو الْمِقْدَامِ ثَابِتٌ الْحَدَّادُ، عَنْ عَدِيِّ بْنِ دِينَارٍ قَالَ: سَمِعْتُ أُمَّ قَيْسٍ بِنْتَ مِحْصَنٍ أَنَّهَا سَأَلَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ دَمِ الْحَيْضِ يُصِيبُ الثَّوْبَ؟ قَالَ: «حُكِّيهِ بِضِلَعٍ وَاغْسِلِيهِ بِمَاءٍ وَسِدْرٍ»
আদী ইব্ন দীনার (রহঃ) হতে বর্ণিতঃ
আমি উম্মু কায়স বিনত মিহসান (রাঃ)-কে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট হায়িযের রক্ত কাপড়ে লাগার বিষয়ে জিজ্ঞেস করতে শুনেছি। তিনি বললেন, নখ দ্বারা তা ঘষে নিবে এবং কুলপাতা মিশ্রিত পানি দ্বারা ধুয়ে ফেলবে।
