২৪/১৪২. অধ্যায়ঃ
'উমরার ইহ্রামধারী ব্যক্তির ত্বওয়াফ
সুনানে নাসাঈ : ২৯৩০
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৯৩০
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، قَالَ: سَمِعْتُ ابْنَ عُمَرَ، وَسَأَلْنَاهُ عَنْ رَجُلٍ قَدِمَ مُعْتَمِرًا، فَطَافَ بِالْبَيْتِ، وَلَمْ يَطُفْ بَيْنَ الصَّفَا، وَالْمَرْوَةِ، أَيَأْتِي أَهْلَهُ؟ قَالَ: «لَمَّا قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَطَافَ سَبْعًا، وَصَلَّى خَلْفَ الْمَقَامِ رَكْعَتَيْنِ، وَطَافَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ، وَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ»
আমর (রহঃ) হতে বর্ণিতঃ
আমি ইবন উমর (রাঃ)-কে বলতে শুনেছি। আমরা তাঁকে এমন এক ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করলাম, যে ব্যক্তি উমরাহ করতে এসে কাবার তওয়াফ করেছে, কিন্তু সাফা ও মারওয়ার সাঈ করেনি। সে কি তার স্ত্রীর কাছে গমন (সহবাস) করবে?তিনি বললেন: রাসূলুল্লাহ (ﷺ) মক্কায় এসে সাতবার তওয়াফ করেন এবং মাকামে ইবরাহিমের পেছনে দুই রাকাত সালাত আদায় করে সাফা ও মারওয়ার সাঈ করেন। আর তোমাদের জন্য রাসূলুল্লাহর (ﷺ) মাঝে উত্তম আদর্শ রয়েছে।
