২৪/১৪৩. অধ্যায়ঃ

যে ব্যক্তি হাজ্জ ও 'উমরার ইহরাম বেঁধেছে অথচ হাদয়ি সাথে আনেনি তার করণীয়

সুনানে নাসাঈহাদিস নম্বর ২৯৩১

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ الْأَزْهَرِ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الْأَنْصَارِيُّ، قَالَ: حَدَّثَنَا أَشْعَثُ، عَنْ الْحَسَنِ، عَنْ أَنَسٍ، قَالَ: خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَخَرَجْنَا مَعَهُ، فَلَمَّا بَلَغَ ذَا الْحُلَيْفَةِ، صَلَّى الظُّهْرَ، ثُمَّ رَكِبَ رَاحِلَتَهُ، فَلَمَّا اسْتَوَتْ بِهِ عَلَى الْبَيْدَاءِ، أَهَلَّ بِالْحَجِّ وَالْعُمْرَةِ جَمِيعًا، فَأَهْلَلْنَا مَعَهُ، فَلَمَّا قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَكَّةَ، وَطُفْنَا، أَمَرَ النَّاسَ أَنْ يَحِلُّوا، فَهَابَ الْقَوْمُ، فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْلَا أَنَّ مَعِي الْهَدْيَ، لَأَحْلَلْتُ» فَحَلَّ الْقَوْمُ حَتَّى حَلُّوا إِلَى النِّسَاءِ، وَلَمْ يَحِلَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَمْ يُقَصِّرْ إِلَى يَوْمِ النَّحْرِ

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) [হজ্জের উদ্দেশে] বের হলেন। তাঁর সঙ্গে আমরাও বের হলাম। তিনি (ﷺ) যুলহুলাইফায় পৌঁছে যুহরের সালাত আদায় করলেন। তারপর বাহনে আরোহণ করলেন। বায়দা নামক স্থানে পৌঁছে তিনি (ﷺ) হজ্জ ও উমরার তালবিয়াহ পাঠ করলেন। তাঁর সঙ্গে আমরাও তালবিয়াহ পাঠ করলাম।আর যখন রাসূলুল্লাহ (ﷺ) মক্কায় পদার্পণ করেন, তখন আমরা তওয়াফ করলাম। অতঃপর তিনি (ﷺ) লোকেদের হালাল হতে নির্দেশ দিলেন। এতে তাঁরা দ্বিধাগ্রস্ত হলেন। রাসূলুল্লাহ (ﷺ) তাঁদের বললেন : যদি আমার সাথে হাদিউ (কুরবানির পশু) না থাকতো, তবে আমিও হালাল হতাম। এরপর লোকেরা হালাল হয়ে গেলেন। এমনকি তাঁরা স্ত্রী সঙ্গমও করলেন আর রাসূলুল্লাহ (ﷺ) [ইহরাম থেকে] হালাল হননি। তিনি কুরবানির দিন পর্যন্ত চুলও কাটেননি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন