২৫/৮. অধ্যায়ঃ
যে পায়ে হেঁটে আল্লাহর রাস্তায় কাজ (জিহাদ) করে- তার ফাযীলাত
সুনানে নাসাঈ : ৩১০৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩১০৮
أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، عَنْ ابْنِ الْمُبَارَكِ، عَنْ الْمَسْعُودِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عِيسَى بْنِ طَلْحَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَلِجُ النَّارَ رَجُلٌ بَكَى مِنْ خَشْيَةِ اللَّهِ تَعَالَى حَتَّى يَعُودَ اللَّبَنُ فِي الضَّرْعِ، وَلَا يَجْتَمِعُ غُبَارٌ فِي سَبِيلِ اللَّهِ وَدُخَانُ نَارِ جَهَنَّمَ»
আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন: যে কোনো ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদবে, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, যতক্ষণ না দুধ তার ওলানে ফিরে আসে। আর কখনও আল্লাহর রাস্তার ধুলা এবং জাহান্নামের ধোঁয়া একত্রিত হবে না।
