২৫/৮. অধ্যায়ঃ
যে পায়ে হেঁটে আল্লাহর রাস্তায় কাজ (জিহাদ) করে- তার ফাযীলাত
সুনানে নাসাঈ : ৩১০৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩১০৭
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ، قَالَ: حَدَّثَنَا مِسْعَرٌ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عِيسَى بْنِ طَلْحَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: «لَا يَبْكِي أَحَدٌ مِنْ خَشْيَةِ اللَّهِ فَتَطْعَمَهُ النَّارُ حَتَّى يُرَدَّ اللَّبَنُ فِي الضَّرْعِ، وَلَا يَجْتَمِعُ غُبَارٌ فِي سَبِيلِ اللَّهِ وَدُخَانُ جَهَنَّمَ فِي مَنْخَرَيْ مُسْلِمٍ أَبَدًا»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
যে কোনো ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদবে, তাকে জাহান্নামের আগুন ধ্বংস করবে না, যতক্ষণ না দুধ তার ওলানে ফিরে আসে। আর কখনও আল্লাহর রাস্তার ধুলা এবং জাহান্নামের ধোঁয়া একজন মুমিনের নাকের দুই ছিদ্রে একত্রিত হবে না।
