২৫/১২. অধ্যায়ঃ
মহান ও মহীয়ান আল্লাহর রাস্তায় এক বিকাল অতিবাহিত করার ফাযীলাত
সুনানে নাসাঈ : ৩১২০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩১২০
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، عَنْ أَبِيهِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلَانَ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " ثَلَاثَةٌ كُلُّهُمْ حَقٌّ عَلَى اللَّهِ عَزَّ وَجَلَّ: عَوْنُهُ الْمُجَاهِدُ فِي سَبِيلِ اللَّهِ، وَالنَّاكِحُ الَّذِي يُرِيدُ الْعَفَافَ، وَالْمُكَاتَبُ الَّذِي يُرِيدُ الْأَدَاءَ "
আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
নবি (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) বলেছেন: তিন ব্যক্তি এমন, যাদেরকে সাহায্য করার দায়িত্ব মহান ও মহীয়ান আল্লাহর হক।আল্লাহর রাস্তায় মুজাহিদ, যে বিয়াকারী চারিত্রিক পবিত্রতার উদ্দেশ্যে বিয়ে করে, আর যে চুক্তিবদ্ধ দাস, যে চুক্তিকৃত অর্থ আদায় করার ইচ্ছা রাখে।
