২৫/১৮. অধ্যায়ঃ
মহান ও মহীয়ান আল্লাহর রাস্তায় জিহাদকারীর মর্যাদা
সুনানে নাসাঈ : ৩১৩২
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩১৩২
أَخْبَرَنَا هَارُونُ بْنُ مُحَمَّدِ بْنِ بَكَّارِ بْنِ بِلَالٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى بْنِ الْقَاسِمِ بْنِ سُمَيْعٍ، قَالَ: حَدَّثَنَا زَيْدُ بْنُ وَاقِدٍ، قَالَ: حَدَّثَنِي بُسْرُ بْنُ عُبَيْدِ اللَّهِ، عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلَانِيِّ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَقَامَ الصَّلَاةَ، وَآتَى الزَّكَاةَ، وَمَاتَ لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا، كَانَ حَقًّا عَلَى اللَّهِ عَزَّ وَجَلَّ أَنْ يَغْفِرَ لَهُ هَاجِرًا وَمَاتَ فِي مَوْلِدِهِ» فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، أَلَا نُخْبِرُ بِهَا النَّاسَ فَيَسْتَبْشِرُوا بِهَا؟ فَقَالَ: «إِنَّ لِلْجَنَّةِ مِائَةَ دَرَجَةٍ، بَيْنَ كُلِّ دَرَجَتَيْنِ كَمَا بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ، أَعَدَّهَا اللَّهُ لِلْمُجَاهِدِينَ فِي سَبِيلِهِ، وَلَوْلَا أَنْ أَشُقَّ عَلَى الْمُؤْمِنِينَ، وَلَا أَجِدُ مَا أَحْمِلُهُمْ عَلَيْهِ، وَلَا تَطِيبُ أَنْفُسُهُمْ أَنْ يَتَخَلَّفُوا بَعْدِي، مَا قَعَدْتُ خَلْفَ سَرِيَّةٍ، وَلَوَدِدْتُ أَنِّي أُقْتَلُ، ثُمَّ أُحْيَا، ثُمَّ أُقْتَلُ
আবুদ দারদা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেন: যে ব্যক্তি সালাত কায়েম করে, যাকাত প্রদান করে এবং আল্লাহর সাথে কাউকে শরীক না করে মারা যায়, সে ব্যক্তিকে মহান ও মহীয়ান আল্লাহ অবধারিতভাবে ক্ষমা করবেন। সে হিজরত করুক অথবা তার নিজ বাড়িতে মারা যাক। আমি বললাম: হে আল্লাহর রাসূল! আমি কি লোকেদের এ সুসংবাদ পৌঁছিয়ে দেব না, যাতে তারা খুশি হয়? তিনি (ﷺ) বললেন: জান্নাতে একশত মর্যাদা স্তর আছে। প্রতি দুটো স্তরের দূরত্ব জমিন ও আকাশমণ্ডলির দূরত্বের সমান, আল্লাহ তা‘আলা তা তাঁর রাস্তার মুজাহিদদের জন্য তৈরি করে রেখেছেন। যদি মুমিনদের জন্য কষ্টদায়ক না হতো, আর আমি তাদের জন্য সাওয়ারীর ব্যবস্থা করতে অক্ষম না হতাম, আর আমার সাহচর্য থেকে দূরে থাকায় তাদের মনোকষ্ট না হতো, তবে আমি কোনো যুদ্ধ থেকেই পিছিয়ে থাকতাম না। আমার আকাঙ্ক্ষা হয়- আমি একবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই।
