২৫/১৯. অধ্যায়ঃ

যে ইসলাম গ্রহণ করেছে, হিজরত করেছে এবং জিহাদ করেছে- তার সাওয়াব

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩১৩৩

قَالَ: الْحَارِثُ بْنُ مِسْكِينٍ، قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، عَنْ ابْنِ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي أَبُو هَانِئٍ، عَنْ عَمْرِو بْنِ مَالِكٍ الْجَنْبِيِّ، أَنَّهُ سَمِعَ فَضَالَةَ بْنَ عُبَيْدٍ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «أَنَا زَعِيمٌ، وَالزَّعِيمُ الْحَمِيلُ لِمَنْ آمَنَ بِي، وَأَسْلَمَ وَهَاجَرَ بِبَيْتٍ فِي رَبَضِ الْجَنَّةِ، وَبِبَيْتٍ فِي وَسَطِ الْجَنَّةِ، وَأَنَا زَعِيمٌ لِمَنْ آمَنَ بِي، وَأَسْلَمَ، وَجَاهَدَ فِي سَبِيلِ اللَّهِ، بِبَيْتٍ فِي رَبَضِ الْجَنَّةِ، وَبِبَيْتٍ فِي وَسَطِ الْجَنَّةِ، وَبِبَيْتٍ فِي أَعْلَى غُرَفِ الْجَنَّةِ، مَنْ فَعَلَ ذَلِكَ فَلَمْ يَدَعْ لِلْخَيْرِ مَطْلَبًا، وَلَا مِنَ الشَّرِّ مَهْرَبًا، يَمُوتُ حَيْثُ شَاءَ أَنْ يَمُوتَ»

আমর ইব্‌ন মালিক জানবী (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি ফাযালাহ ইবন উবায়দ (রাঃ)-কে বলতে শুনেছেন। রাসূলুল্লাহ (ﷺ) বলেন: আমি সে ব্যক্তির যামিন হলাম, যে আমার প্রতি ঈমান আনলো, ইসলাম গ্রহণ করল, হিজরত করল; এমন একটি ঘরের- যা জান্নাতের আঙ্গিনায় হবে, আর একটি ঘরের- যা জান্নাতের মধ্যে।আর আমি যামিন ঐ ব্যক্তির জন্য, যে আমার প্রতি ঈমান এনেছে, ইসলাম গ্রহণ করেছে, আর আল্লাহর রাস্তায় জিহাদ করেছে এমন একটি ঘরের- যা জান্নাতের মধ্যে হবে এবং একটি ঘরের- যা জান্নাতের কক্ষসমূহের উপরিভাগ হবে। সে সেখানে কল্যাণের সন্ধান পায়, সেখানে কল্যাণ সন্ধান করবে এবং মন্দ থেকে রক্ষার জন্য যেখানে ইচ্ছা পলায়ন করবে। সে যেখানেই মৃত্যুবরণ করুক না কেন, [জান্নাত তার জন্য অবধারিত]।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন