২৫/২০. অধ্যায়ঃ
যে ব্যক্তি মহান ও মহীয়ান আল্লাহর রাস্তায় জোড়া-জোড়া জিনিস দান করে- তার ফাযীলাত
সুনানে নাসাঈ : ৩১৩৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩১৩৫
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا عَمِّي، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنْ ابْنِ شِهَابٍ، أَنَّ حُمَيْدَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ، أَخْبَرَهُ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، كَانَ يُحَدِّثُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " مَنْ أَنْفَقَ زَوْجَيْنِ فِي سَبِيلِ اللَّهِ نُودِيَ فِي الْجَنَّةِ: يَا عَبْدَ اللَّهِ هَذَا خَيْرٌ، فَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصَّلَاةِ، دُعِيَ مِنْ بَابِ الصَّلَاةِ، وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الْجِهَادِ دُعِيَ مِنْ بَابِ الْجِهَادِ، وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصَّدَقَةِ، دُعِيَ مِنْ بَابِ الصَّدَقَةِ، وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصِّيَامِ، دُعِيَ مِنْ بَابِ الرَّيَّانِ "، فَقَالَ أَبُو بَكْرٍ: يَا نَبِيَّ اللَّهِ، مَا عَلَى الَّذِي يُدْعَى مِنْ تِلْكَ الْأَبْوَابِ كُلِّهَا مِنْ ضَرُورَةٍ، هَلْ يُدْعَى أَحَدٌ مِنْ تِلْكَ الْأَبْوَابِ كُلِّهَا؟ قَالَ: «نَعَمْ، وَأَرْجُو أَنْ تَكُونَ مِنْهُمْ»
ইবন শিহাব (রঃ) হতে বর্ণিতঃ
হুমায়দ ইবনু আবদুর রহমান তাঁকে সংবাদ দিয়েছেন যে, আবু হুরায়রা (রাঃ) বর্ণনা করতেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি আল্লাহর রাস্তায় এক জোড়া বস্তু দান করবে, জান্নাতে তাকে আহ্বান করা হবে, হে আবদুল্লাহ! এ দরজাটি অতি উত্তম! যে ব্যক্তি সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত হবে, তাকে সালাতের দরজা দিয়ে আহ্বান করা হবে। আর যে ব্যক্তি মুজাহিদদের অন্তর্ভুক্ত হবে, তাকে জিহাদের দরজা দিয়ে ডাকা হবে। যে সদাকাকারীদের অন্তর্ভুক্ত হবে, তাকে সদাকার দরজা দিয়ে আহ্বান করা হবে। আর যে সাওম পালনকারী হবে, তাকে রাইয়্যান দিয়ে আহ্বান করা হবে।আবু বকর (রাঃ) বললেন: হে আল্লাহর রাসূল! যে ব্যক্তিকে এক সাথে এ সকল দরজা দিয়ে আহ্বান করা হবে তার তো কোনো সমস্যাই নেই। তবে কোন ব্যক্তিকে কি সব দরজা হতে আহ্বান করা হবে? তিনি (ﷺ) বললেন: হ্যাঁ। আর আমি আশা করি, তুমি তাদের একজন হবে।
