২৫/২৬. অধ্যায়ঃ
যে ব্যক্তি আল্লাহর রাস্তায় তীর নিক্ষেপ করে তার সাওয়াব
সুনানে নাসাঈ : ৩১৪৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩১৪৬
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدٍ، عَنْ الْوَلِيدِ، عَنْ ابْنِ جَابِرٍ، عَنْ أَبِي سَلَّامٍ الْأَسْوَدِ، عَنْ خَالِدِ بْنِ يَزِيدَ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يُدْخِلُ ثَلَاثَةَ نَفَرٍ الْجَنَّةَ بِالسَّهْمِ الْوَاحِدِ: صَانِعَهُ يَحْتَسِبُ فِي صُنْعِهِ الْخَيْرَ، وَالرَّامِيَ بِهِ، وَمُنَبِّلَهُ "
উক্বা ইব্ন আমির (রাঃ) হতে বর্ণিতঃ
উক্ববা ইবন আমির (রাঃ) সূত্রে নবী (ﷺ) হতে বর্ণনা করেন। তিনি (ﷺ) বলেছেন: মহান ও মহীয়ান আল্লাহ তাআলা একটি তীরের ওয়াসীয়ায় তিন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। উত্তম নিয়্যাতে এর প্রস্তুতকারক, তা নিক্ষেপকারী এবং যে তা কাউকে তুলে দেবে।
