২৫/৩২. অধ্যায়ঃ
ঋণগ্রস্ত ব্যক্তির আল্লাহর রাস্তায় যুদ্ধ করা
সুনানে নাসাঈ : ৩১৫৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩১৫৭
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِي قَتَادَةَ أَنَّهُ سَمِعَهُ يُحَدِّثُ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَامَ فِيهِمْ، فَذَكَرَ لَهُمْ أَنَّ الْجِهَادَ فِي سَبِيلِ اللَّهِ، وَالْإِيمَانَ بِاللَّهِ، أَفْضَلُ الْأَعْمَالِ، فَقَامَ رَجُلٌ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ إِنْ قُتِلْتُ فِي سَبِيلِ اللَّهِ، أَيُكَفِّرُ اللَّهُ عَنِّي خَطَايَايَ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نَعَمْ، إِنْ قُتِلْتَ فِي سَبِيلِ اللَّهِ، وَأَنْتَ صَابِرٌ مُحْتَسِبٌ، مُقْبِلٌ غَيْرُ مُدْبِرٍ، إِلَّا الدَّيْنَ، فَإِنَّ جِبْرِيلَ عَلَيْهِ السَّلَامُ قَالَ لِي ذَلِكَ»
আবূ কাতাদা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) লোকেদের মধ্যে দাঁড়িয়ে বললেন: আল্লাহর প্রতি ঈমান এবং আল্লাহর রাস্তায় জিহাদ সর্বোত্তম আমল।এক ব্যক্তি দাঁড়িয়ে বলল: হে আল্লাহর রাসূল (ﷺ)! আপনি কি মনে করেন যে, আমি আল্লাহর রাস্তায় শহীদ হলে আল্লাহ তা’আলা কি আমার পাপ ক্ষমা করে দেবেন? রাসূলুল্লাহ (ﷺ) বললেন: হ্যাঁ। যদি তুমি ধৈর্য সহকারে সওয়াবের আশায় পিছু না হটে সামনে এগিয়ে যুদ্ধ কর, তবে (তোমার সব গুনাহ মাফ শুধুমাত্র) ঋণ ছাড়া। জিবরীল (আঃ) আমাকে এরূপ বললেন।
