২৫/৩৬. অধ্যায়ঃ
শাহাদাত প্রসঙ্গ
সুনানে নাসাঈ : ৩১৬৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩১৬৩
أَخْبَرَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ شُرَيْحٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ ثَعْلَبَةَ الْحَضْرَمِيِّ، أَنَّهُ سَمِعَ ابْنَ حُجَيْرَةَ، يُخْبِرُ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " خَمْسٌ مَنْ قُبِضَ فِي شَيْءٍ مِنْهُنَّ فَهُوَ شَهِيدٌ: الْمَقْتُولُ فِي سَبِيلِ اللَّهِ شَهِيدٌ، وَالْغَرِقُ فِي سَبِيلِ اللَّهِ شَهِيدٌ، وَالْمَبْطُونُ فِي سَبِيلِ اللَّهِ شَهِيدٌ، وَالْمَطْعُونُ فِي سَبِيلِ اللَّهِ شَهِيدٌ، وَالنُّفَسَاءُ فِي سَبِيلِ اللَّهِ شَهِيدٌ "
উক্বা ইব্ন আমির (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি পাঁচ প্রকারের যে কোনো এক কারণে মারা গেল- সে শহীদ : আল্লাহর রাস্তায় নিহত ব্যক্তি শহীদ, আল্লাহর রাস্তায় যে ব্যক্তি ডুবে মারা গেল- সে শহীদ, যে আল্লাহর রাস্তায় পেটের পীড়ায় মারা গেল- সে শহীদ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় তাঊন বা প্লেগ রোগে মারা গেল- সে শহীদ, আর যে স্ত্রীলোক সন্তান প্রসবের সময় আল্লাহর রাস্তায় মারা গেল- সেও শহীদ।
