২৫/৩৬. অধ্যায়ঃ
শাহাদাত প্রসঙ্গ
সুনানে নাসাঈ : ৩১৬৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩১৬৪
أَخْبَرَنِي عَمْرُو بْنُ عُثْمَانَ، قَالَ: حَدَّثَنَا بَقِيَّةُ، قَالَ: حَدَّثَنَا بَحِيرٌ، عَنْ خَالِدٍ، عَنْ ابْنِ أَبِي بِلَالٍ، عَنْ الْعِرْبَاضِ بْنِ سَارِيَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " يَخْتَصِمُ الشُّهَدَاءُ وَالْمُتَوَفَّوْنَ عَلَى فُرُشِهِمْ إِلَى رَبِّنَا فِي الَّذِينَ يُتَوَفَّوْنَ مِنَ الطَّاعُونِ، فَيَقُولُ الشُّهَدَاءُ: إِخْوَانُنَا قُتِلُوا كَمَا قُتِلْنَا، وَيَقُولُ الْمُتَوَفَّوْنَ عَلَى فُرُشِهِمْ: إِخْوَانُنَا مَاتُوا عَلَى فُرُشِهِمْ كَمَا مُتْنَا، فَيَقُولُ رَبُّنَا: انْظُرُوا إِلَى جِرَاحِهِمْ، فَإِنْ أَشْبَهَ جِرَاحُهُمْ جِرَاحَ الْمَقْتُولِينَ، فَإِنَّهُمْ مِنْهُمْ وَمَعَهُمْ، فَإِذَا جِرَاحُهُمْ قَدْ أَشْبَهَتْ جِرَاحَهُمْ "
ইরবায ইব্ন সারিয়া (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : শহীদগণ এবং যারা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন, তারা আমাদের প্রতিপালকের নিকট বাদানুবাদ করবেন, যারা তাআউন (প্লেগ) রোগে মারা গেছে তাদের ব্যাপারে।শহীদগণ বলবেন : আমাদের এ ভাইয়েরা নিহত হয়েছেন, যেভাবে আমরা নিহত হয়েছি। আর স্বাভাবিকভাবে বিছানায় মৃত্যুবরণকারীরা বলবেন : আমাদের ভাইয়েরা তাদের বিছানায় সেভাবে মারা গেছে, যেভাবে আমরা মারা গেছি। তখন আমাদের রব বলবেন : তাদের ক্ষতস্থানের দিকে লক্ষ্য কর, যদি তাদের ক্ষত শহীদদের ক্ষতের সমান হয়, তাহলে তারা তাদের অন্তর্ভুক্ত হবে এবং তাদের সাথে থাকবে। তখন দেখা যাবে তাদের ক্ষত শহীদদের ক্ষতের মতো।
