২৫/৩৭. অধ্যায়ঃ
আল্লাহর রাস্তায় হত্যাকারী ও নিহত ব্যক্তির জান্নাতে একত্রিত হওয়া
সুনানে নাসাঈ : ৩১৬৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩১৬৫
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنْ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَعْجَبُ مِنْ رَجُلَيْنِ يَقْتُلُ أَحَدُهُمَا صَاحِبَهُ - وَقَالَ مَرَّةً أُخْرَى: لَيَضْحَكُ مِنْ رَجُلَيْنِ يَقْتُلُ أَحَدُهُمَا صَاحِبَهُ - ثُمَّ يَدْخُلَانِ الْجَنَّةَ "
আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আবু হুরাইরা (রাঃ) সূত্রে নবী (ﷺ) হতে বর্ণনা করেন। তিনি (ﷺ) বলেছেন : মহান ও মহীয়ান আল্লাহ দুই ব্যক্তির ব্যাপারে অবাক হবেন, তাদের একজন অন্যজনকে হত্যা করবে। অন্য বর্ণনায় তিনি (ﷺ) বলেছেন : আল্লাহ ঐ দুই ব্যক্তির ব্যাপারে হাসবেন। তাদের একজন অন্যজনকে হত্যাকারী। এরপর তারা উভয়ে জান্নাতে প্রবেশ করবে।
