২৫/৪৫. অধ্যায়ঃ
আল্লাহ তা'আলার রাস্তায় ব্যয় করার ফাযীলাত
সুনানে নাসাঈ : ৩১৮৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩১৮৩
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ، قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، عَنْ ابْنِ الْقَاسِمِ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " مَنْ أَنْفَقَ زَوْجَيْنِ فِي سَبِيلِ اللَّهِ عَزَّ وَجَلَّ، نُودِيَ فِي الْجَنَّةِ: يَا عَبْدَ اللَّهِ هَذَا خَيْرٌ، فَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصَّلَاةِ، دُعِيَ مِنْ بَابِ الصَّلَاةِ، وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الْجِهَادِ دُعِيَ مِنْ بَابِ الْجِهَادِ، وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصَّدَقَةِ دُعِيَ مِنْ بَابِ الصَّدَقَةِ، وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصِّيَامِ دُعِيَ مِنْ بَابِ الرَّيَّانِ " فَقَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: هَلْ عَلَى مَنْ دُعِيَ مِنْ هَذِهِ الْأَبْوَابِ مِنْ ضَرُورَةٍ، فَهَلْ يُدْعَى أَحَدٌ مِنْ هَذِهِ الْأَبْوَابِ كُلِّهَا؟ قَالَ: «نَعَمْ، وَأَرْجُو أَنْ تَكُونَ مِنْهُمْ»
আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) বলেছেন: যে ব্যক্তি তার সম্পদ হতে একজোড়া বস্তু মহান ও মহীয়ান আল্লাহর রাস্তায় খরচ করবে, তাকে জান্নাত থেকে ডাকা হবে। যে ব্যক্তি সালাত সম্পাদনকারী, তাকে সালাতের দরজা দিয়ে ডাকা হবে। যে ব্যক্তি মুজাহিদ, তাকে জিহাদের দরজা দিয়ে ডাকা হবে। যে ব্যক্তি দানশীল হবে, তাকে সদাকার দরজা দিয়ে ডাকা হবে। যে ব্যক্তি সিয়াম পালনকারী, তাকে "রাইয়্যান” নামক দরজা দিয়ে ডাকা হবে।আবু বকর (রাঃ) বলেন: হে আল্লাহর রাসূল (ﷺ)! যে ব্যক্তিকে এ সব দরজা দিয়ে ডাকা হবে, তার জান্নাতে যেতে কোনো অসুবিধা হবে না। তবে কাউকেও কি সবগুলো দরজা হতে ডাকা হবে? তিনি (ﷺ) বললেন: হ্যাঁ, এবং আমি আশা করি তুমি তাদের অন্তর্ভুক্ত।
