২৫/৪৪. অধ্যায়ঃ
যুদ্ধের সরঞ্জাম প্রদানকারী ব্যক্তির মর্যাদা
সুনানে নাসাঈ : ৩১৮২
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩১৮২
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، قَالَ: سَمِعْتُ حُصَيْنَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ، يُحَدِّثُ عَنْ عَمْرِو بْنِ جَاوَانَ، عَنْ الْأَحْنَفِ بْنِ قَيْسٍ، قَالَ: خَرَجْنَا حُجَّاجًا فَقَدِمْنَا الْمَدِينَةَ وَنَحْنُ نُرِيدُ الْحَجَّ، فَبَيْنَا نَحْنُ فِي مَنَازِلِنَا نَضَعُ رِحَالَنَا، إِذْ أَتَانَا آتٍ فَقَالَ: إِنَّ النَّاسَ قَدِ اجْتَمَعُوا فِي الْمَسْجِدِ وَفَزِعُوا، فَانْطَلَقْنَا، فَإِذَا النَّاسُ مُجْتَمِعُونَ عَلَى نَفَرٍ فِي وَسَطِ الْمَسْجِدِ، وَفِيهِمْ عَلِيٌّ، وَالزُّبَيْرُ، وَطَلْحَةُ، وَسَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ، فَإِنَّا لَكَذَلِكَ إِذْ جَاءَ عُثْمَانُ، رَضِيَ اللَّهُ عَنْهُ عَلَيْهِ مُلَاءَةٌ صَفْرَاءُ قَدْ قَنَّعَ بِهَا رَأْسَهُ، فَقَالَ: أَهَاهُنَا طَلْحَةُ، أَهَاهُنَا الزُّبَيْرُ، أَهَاهُنَا سَعْدٌ، قَالُوا: نَعَمْ، قَالَ: فَإِنِّي أَنْشُدُكُمْ بِاللَّهِ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ، أَتَعْلَمُونَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ يَبْتَاعُ مِرْبَدَ بَنِي فُلَانٍ، غَفَرَ اللَّهُ لَهُ» فَابْتَعْتُهُ بِعِشْرِينَ أَلْفًا، أَوْ بِخَمْسَةٍ وَعِشْرِينَ أَلْفًا، فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخْبَرْتُهُ، فَقَالَ: «اجْعَلْهُ فِي مَسْجِدِنَا وَأَجْرُهُ لَكَ»، قَالُوا: اللَّهُمَّ نَعَمْ، قَالَ: أَنْشُدُكُمْ بِاللَّهِ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ، أَتَعْلَمُونَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ ابْتَاعَ بِئْرَ رُومَةَ، غَفَرَ اللَّهُ لَهُ»، فَابْتَعْتُهَا بِكَذَا وَكَذَا، فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: قَدْ ابْتَعْتُهَا بِكَذَا وَكَذَا، قَالَ: «اجْعَلْهَا سِقَايَةً لَلْمُسْلِمِينَ وَأَجْرُهَا لَكَ»، قَالُوا: اللَّهُمَّ نَعَمْ، قَالَ: أَنْشُدُكُمْ بِاللَّهِ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ، أَتَعْلَمُونَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَظَرَ فِي وُجُوهِ الْقَوْمِ، فَقَالَ: «مَنْ يُجَهِّزُ هَؤُلَاءِ غَفَرَ اللَّهُ لَهُ» - يَعْنِي جَيْشَ الْعُسْرَةِ -، فَجَهَّزْتُهُمْ حَتَّى لَمْ يَفْقِدُوا عِقَالًا وَلَا خِطَامًا، فَقَالُوا: اللَّهُمَّ نَعَمْ، قَالَ: اللَّهُمَّ اشْهَدْ، اللَّهُمَّ اشْهَدْ، اللَّهُمَّ اشْهَدْ
আহনাফ ইব্ন কায়স (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা হজ্জের উদ্দেশে বের হয়ে মদিনায় এলাম। আমরা আমাদের মনযিলে পৌঁছে হাউদা নামাচ্ছিলাম, এমন সময় এক ব্যক্তির আগমন ঘটল। সে বলল: মসজিদে লোকজন ভীত-সন্ত্রস্ত অবস্থায় একত্রিত হয়েছে। আমরা সেখানে গিয়ে দেখলাম মসজিদের মধ্যস্থলে কয়েকজন লোককে ঘিরে চতুর্দিকে অন্য লোক বসে আছে। তাদের মধ্যে আলী, যুবাইর, তালহা এবং সাদ ইবনু আবু ওয়াক্কাস (রাঃ) রয়েছেন। আমরা এ অবস্থায় ছিলাম, এমন সময় উসমান (রাঃ) আগমন করলেন। তাঁর পরনে ছিল হলুদ বর্ণের একখানা চাদর। তা দ্বারা তিনি তাঁর মাথা ঢেকে রেখেছেন। তিনি বললেন: এখানে কি তালহা (রাঃ) আছেন? এখানে কি যুবাইর (রাঃ) আছেন? এখানে কি সাদ (রাঃ) আছেন? সকলে বললেন: হ্যাঁ। তিনি বললেন : আমি ঐ আল্লাহর কসম দিয়ে তোমাদেরকে জিজ্ঞেস করছি, যিনি ব্যতীত প্রকৃত কোনো ইলাহ নেই। তোমাদের কি জানা আছে যে, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন: অমুক গোত্রের উট বাঁধার বা খেজুর শুকাবার স্থানটি যে ক্রয় করবে, আল্লাহ তা’আলা তাকে ক্ষমা করবেন। আমি তা বিশ হাজার অথবা পঁচিশ হাজার [দিরহাম]-এর বিনিময়ে ক্রয় করি। আমি রাসুলুল্লাহ (ﷺ)-এর কাছে গিয়ে তাঁকে এ বিষয়ে জানালে তিনি (ﷺ) বললেন: তা আমাদের মসজিদে দিয়ে দাও। এর সওয়াব তোমারই থাকবে। তাঁরা বললেন : আল্লাহ সাক্ষী! হ্যাঁ।তিনি (রাঃ) বললেন: যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো ইলাহ নেই, সেই আল্লাহর কসম দিয়ে তোমাদেরকে জিজ্ঞেস করছি, তোমাদের কি জানা আছে যে, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি ‘রুমা’ কূপটি ক্রয় করবে, আল্লাহ তা’আলা তাকে মাফ করবেন? আমি তা এত এত অর্থের বিনিময়ে ক্রয় করে রাসুলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে বললাম, আমি তা ক্রয় করেছি। তিনি (ﷺ) বললেন: তুমি তা মুসলিমদের পানি-পানের স্থান করে দাও, তাতে সওয়াব হবে তোমার। তারা বললেন: আল্লাহ সাক্ষী! হ্যাঁ।তিনি [আবার] বললেন : যে আল্লাহ ব্যতীত তোমাদের প্রকৃত কোনো ইলাহ নেই তাঁর কসম দিয়ে বলছি, তোমাদের কি জানা আছে যে, রাসুলুল্লাহ (ﷺ) উপস্থিত লোকেদের চেহারার দিকে লক্ষ্য করে বললেন: এ জায়শে-উসরাত’কে (তাবুকের সেনাবাহিনীকে) যে ব্যক্তি যুদ্ধের সামান দিয়ে সজ্জিত করবে, আল্লাহ তাকে ক্ষমা করবেন? আমি তাদেরকে এমনভাবে যুদ্ধাস্ত্রে সজ্জিত করলাম যে, কেউ উটের একটি রশিও কম পায়নি। তাঁরা বললেন : আল্লাহর কসম, হ্যাঁ। তখন তিনি (ﷺ) বললেন: হে আল্লাহ! তুমি সাক্ষী থাক, হে আল্লাহ! তুমি সাক্ষী থাক, হে আল্লাহ তুমি সাক্ষী থাক। হে আল্লাহ! তুমি সাক্ষী থাক।
