২৫/৪৮. অধ্যায়ঃ

যে ব্যক্তি মুজাহিদের পরিবারের খিয়ানাত করে

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩১৯৪

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ، عَنْ أَبِي عُمَيْسٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ جَبْرٍ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَادَ جَبْرًا، فَلَمَّا دَخَلَ سَمِعَ النِّسَاءَ يَبْكِينَ وَيَقُلْنَ: كُنَّا نَحْسَبُ وَفَاتَكَ قَتْلًا فِي سَبِيلِ اللَّهِ، فَقَالَ: «وَمَا تَعُدُّونَ الشَّهَادَةَ إِلَّا مَنْ قُتِلَ فِي سَبِيلِ اللَّهِ، إِنَّ شُهَدَاءَكُمْ إِذًا لَقَلِيلٌ، الْقَتْلُ فِي سَبِيلِ اللَّهِ شَهَادَةٌ، وَالْبَطْنُ شَهَادَةٌ، وَالْحَرَقُ شَهَادَةٌ، وَالْغَرَقُ شَهَادَةٌ، وَالْمَغْمُومُ - يَعْنِي الْهَدِمَ - شَهَادَةٌ، وَالْمَجْنُونُ شَهَادَةٌ، وَالْمَرْأَةُ تَمُوتُ بِجُمْعٍ شَهِيدَةٌ»، قَالَ رَجُلٌ: أَتَبْكِينَ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَاعِدٌ؟ قَالَ: «دَعْهُنَّ، فَإِذَا وَجَبَ فَلَا تَبْكِيَنَّ عَلَيْهِ بَاكِيَةٌ»

আবদুল্লাহ ইব্ন আবদুল্লাহ ইব্ন জারর (রাঃ) তাঁর পিতার সূত্রে হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) তাঁর পিতা জাবর (রাঃ)-কে তার রোগশয্যায় দেখতে গেলেন। গিয়ে দেখলেন নারীরা কেঁদে কেঁদে বলছে: আমরা মনে করেছিলাম, তুমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মৃত্যুবরণ করবে। তখন তিনি (ﷺ) বললেন, আল্লাহর রাস্তায় নিহত হওয়া ছাড়া তোমরা কাউকেও শহীদ বলে গণ্য করো না। এমন হলে তো তোমাদের শহীদের সংখ্যা খুবই কম হবে। আল্লাহর রাস্তায় নিহত হওয়া, পেটে পীড়ায় মরা, আগুনে পুড়ে মরা, পানিতে ডুবে মরা, চাপা পড়ে মরা (অর্থাৎ কোনো কিছুর নিচে পড়া), উন্মাদ হয়ে মারা গেলে শহীদ, যে স্ত্রীলোক গর্ভাবস্থায় মৃত্যুবরণ করে সেও শহীদান্বিত।এক ব্যক্তি বললেন: রাসূলুল্লাহ (ﷺ) এখানে উপবিষ্ট আর তোমরা ক্রন্দন করছো? তিনি (ﷺ) বললেন: তাদেরকে কাঁদতে দাও। সে যখন মারা যাবে, তখন যেন তার জন্য কেউ কান্নাকাটি না করে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন