২৫/৪৮. অধ্যায়ঃ
যে ব্যক্তি মুজাহিদের পরিবারের খিয়ানাত করে
সুনানে নাসাঈ : ৩১৯৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩১৯৫
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا إِسْحَقُ بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا دَاوُدُ يَعْنِي الطَّائِيَّ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ جَبْرٍ، أَنَّهُ دَخَلَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى مَيِّتٍ، فَبَكَى النِّسَاءُ فَقَالَ جَبْرٌ: أَتَبْكِينَ مَا دَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَالِسًا، قَالَ: «دَعْهُنَّ يَبْكِينَ مَا دَامَ بَيْنَهُنَّ، فَإِذَا وَجَبَ فَلَا تَبْكِيَنَّ بَاكِيَةٌ»
জাব্র (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে এক মৃত ব্যক্তির নিকট পৌঁছালেন। তখন মহিলাগণ কান্না করছিল। জবর (রাঃ) বললেন: রাসূলুল্লাহ (ﷺ) উপস্থিত, এমন সময়ও কি তোমরা কাঁদবে? তিনি (ﷺ) বললেন: যতক্ষণ সে তাদের মধ্যে রয়েছে, ততক্ষণ তাদেরকে কাঁদতে দাও। যখন ফরজ (অর্থাৎ মৃত্যুর বিধান বাস্তবায়ন হয়), তখন আর কেউ তার জন্য কাঁদবে না।
