২৬/৩. অধ্যায়ঃ
বিবাহ করতে উৎসাহিত করা
সুনানে নাসাঈ : ৩২০৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩২০৭
أَخْبَرَنَا بِشْرُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، أَنَّ عُثْمَانَ، قَالَ لِابْنِ مَسْعُودٍ: هَلْ لَكَ فِي فَتَاةٍ أُزَوِّجُكَهَا؟ فَدَعَا عَبْدُ اللَّهِ، عَلْقَمَةَ فَحَدَّثَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنِ اسْتَطَاعَ الْبَاءَةَ فَلْيَتَزَوَّجْ، فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ، وَأَحْصَنُ لِلْفَرْجِ، وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَلْيَصُمْ، فَإِنَّهُ لَهُ وِجَاءٌ»
আলকামা (রহঃ) হতে বর্ণিতঃ
উসমান (রাঃ) ইবনু মাসউদ (রাঃ)-কে বললেন : তোমার কি কোনো যুবতীর প্রতি আগ্রহ রয়েছে, আমি তাকে তোমার সাথে বিবাহ দেব। তখন আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) আলকামা (রহঃ)-কে ডেকে হাদীস বর্ণনা করলেন যে, নবী (ﷺ) বলেছেন: যে ব্যক্তি বিবাহের খরচাদির সামর্থ্য রাখে, সে যেন বিবাহ করে। কেননা তা দৃষ্টি সংযত করে এবং লজ্জাস্থানের হিফাজত করে। আর যার সামর্থ্য নেই সে সিয়াম পালন করবে, কেননা তা-ই তার জন্য কামনা-বাসনার নিয়ন্ত্রক।
