২৬/১১. অধ্যায়ঃ
বন্ধ্যা নারীকে বিবাহ করা মাকরূহ
সুনানে নাসাঈ : ৩২২৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩২২৭
أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: أَنْبَأَنَا الْمُسْتَلِمُ بْنُ سَعِيدٍ، عَنْ مَنْصُورِ بْنِ زَاذَانَ، عَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ، عَنْ مَعْقِلِ بْنِ يَسَارٍ، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: إِنِّي أَصَبْتُ امْرَأَةً ذَاتَ حَسَبٍ وَمَنْصِبٍ، إِلَّا أَنَّهَا لَا تَلِدُ، أَفَأَتَزَوَّجُهَا؟ فَنَهَاهُ، ثُمَّ أَتَاهُ الثَّانِيَةَ، فَنَهَاهُ، ثُمَّ أَتَاهُ الثَّالِثَةَ، فَنَهَاهُ، فَقَالَ: «تَزَوَّجُوا الْوَلُودَ الْوَدُودَ، فَإِنِّي مُكَاثِرٌ بِكُمْ»---[حكم الألباني] حسن صحيح
মাকিল ইব্ন ইয়াসার (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে বলল: আমি এমন এক মহিলার খোঁজ পেয়েছি, যে বংশ মর্যাদার অধিকারিণী ও সম্মানী, কিন্তু বন্ধ্যা। আমি কি তাকে বিবাহ করব? তিনি (ﷺ) তাকে নিষেধ করলেন। দ্বিতীয়বার সে তাঁর নিকট এলে তিনি নিষেধ করলেন। এরপর তৃতীয়বার তাঁর কাছে এলে তাকে নিষেধ করে বললেন: তোমরা অধিক সন্তানপ্রসবা মমতাময়ী নারীকে বিবাহ করবে। কেননা, আমি তোমাদের দ্বারা সংখ্যাধিক্যের গৌরব করব।
