২৬/৩৪. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩২৬৬ - নিকাহ
বিবাহে কুমারীর সম্মতি
সুনানে আন-নাসায়ী : ৩২৬৬
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩২৬৬
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ ابْنِ جُرَيْجٍ، قَالَ: سَمِعْتُ ابْنَ أَبِي مُلَيْكَةَ، يُحَدِّثُ، عَنْ ذَكْوَانَ أَبِي عَمْرٍو، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «اسْتَأْمِرُوا النِّسَاءَ فِي أَبْضَاعِهِنَّ» قِيلَ: فَإِنَّ الْبِكْرَ تَسْتَحِي وَتَسْكُتُ، قَالَ: «هُوَ إِذْنُهَا»
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
'আয়িশাহ্ (রাঃ) সূত্রে নাবী (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) বলেছেন : তোমরা নারীদের বিবাহে তাদের সম্মতি গ্রহণ কর। বলা হলো : কুমারী নারী তো লজ্জা করবে এবং চুপ থাকবে। তিনি (ﷺ) বলেন, এটাই তার সম্মতি।
