২৬/৩৪. অধ্যায়ঃ
বিবাহে কুমারীর সম্মতি
সুনানে নাসাঈ : ৩২৬৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩২৬৭
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ وَهُوَ ابْنُ الْحَارِثِ، قَالَ: حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: حَدَّثَنِي أَبُو هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تُنْكَحُ الْأَيِّمُ حَتَّى تُسْتَأْمَرَ، وَلَا تُنْكَحُ الْبِكْرُ حَتَّى تُسْتَأْذَنَ» قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، كَيْفَ إِذْنُهَا؟ قَالَ: «أَنْ تَسْكُتَ»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : পূর্বে বিবাহিতা নারীকে বিবাহ দেবে না তার অনুমতি ছাড়া। কুমারীকে তার সম্মতি না নিয়ে বিবাহ দেবে না। তাঁরা বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! তার সম্মতি কিভাবে নেব? তিনি (ﷺ) বললেন : সম্মতি হল তার নীরবতা।
