২৬/৩৫. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩২৬৮ - নিকাহ
পূর্বে বিবাহিতা নারীর ইচ্ছার বিরুদ্ধে তার পিতা তাকে বিবাহ দিলে
সুনানে আন-নাসায়ী : ৩২৬৮
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩২৬৮
أَخْبَرَنِي هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا مَعْنٌ، قَالَ: حَدَّثَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، وَأَنْبَأَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْقَاسِمِ، عَنْ مَالِكٍ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، وَمُجَمِّعِ، ابْنَيْ يَزِيدَ ابْنِ جَارِيَةَ الْأَنْصَارِيِّ، عَنْ خَنْسَاءَ بِنْتِ خِذَامٍ: «أَنَّ أَبَاهَا زَوَّجَهَا وَهِيَ ثَيِّبٌ، فَكَرِهَتْ ذَلِكَ، فَأَتَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَرَدَّ نِكَاحَهُ»
খানসা বিনতু খিযাম (রাঃ) হতে বর্ণিতঃ
তাঁর পিতা তাঁকে বিবাহ দিলেন। তিনি ছিলেন, সায়্যিব (পূর্বে বিবাহিতা)। তিনি তা অপছন্দ করলেন। এরপর তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট গেলে তিনি এ বিবাহ ভেঙে দিলেন।
