২৬/৩৬. অধ্যায়ঃ
কুমারী নারীর ইচ্ছার বিরুদ্ধে তার পিতার বিবাহ দেয়া
সুনানে নাসাঈ : ৩২৬৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩২৬৯
أَخْبَرَنَا زِيَادُ بْنُ أَيُّوبَ، قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ غُرَابٍ، قَالَ: حَدَّثَنَا كَهْمَسُ بْنُ الْحَسَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ عَائِشَةَ: أَنَّ فَتَاةً دَخَلَتْ عَلَيْهَا فَقَالَتْ: إِنَّ أَبِي زَوَّجَنِي ابْنَ أَخِيهِ لِيَرْفَعَ بِي خَسِيسَتَهُ وَأَنَا كَارِهَةٌ، قَالَتْ: اجْلِسِي حَتَّى يَأْتِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرَتْهُ، " فَأَرْسَلَ إِلَى أَبِيهَا فَدَعَاهُ، فَجَعَلَ الْأَمْرَ إِلَيْهَا، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، قَدْ أَجَزْتُ مَا صَنَعَ أَبِي، وَلَكِنْ أَرَدْتُ أَنْ أَعْلَمَ أَلِلنِّسَاءِ مِنَ الْأَمْرِ شَيْءٌ---[حكم الألباني] ضعيف شاذ
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
এক তরুণী তাঁর নিকট উপস্থিত হয়ে বললেন: আমার পিতা আমাকে তার ভাতিজার সাথে বিবাহ দিয়েছে। উদ্দেশ্য আমার দ্বারা তার দুর্দশাকে দূর করা, অবস্থা উন্নত করা। আমি তা অপছন্দ করি। তিনি বললেন: তুমি নবী (ﷺ)-এর আগমন পর্যন্ত এখানে বস। রাসূলুল্লাহ (ﷺ) আগমন করলে তিনি তাঁকে বিষয়টি জানালে তিনি (ﷺ) তার পিতাকে লোক পাঠিয়ে ডেকে আনলেন এবং ঐ তরুণীর সম্মতির উপর বিষয়টি ছেড়ে দিলেন। তরুণী বললেন: হে আল্লাহর রাসূল (ﷺ)! আমার পিতা যা করেছেন, তাতে আমি সম্মতি দিলাম। কিন্তু নারীদের এ বিষয়ে কোনো অধিকার আছে কি না তা জেনে নেয়াই ছিল আমার উদ্দেশ্য।
