২৬/৩৬. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩২৭০ - নিকাহ
কুমারী নারীর ইচ্ছার বিরুদ্ধে তার পিতার বিবাহ দেয়া
সুনানে আন-নাসায়ী : ৩২৭০
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩২৭০
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، قَالَ: حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تُسْتَأْمَرُ الْيَتِيمَةُ فِي نَفْسِهَا، فَإِنْ سَكَتَتْ فَهُوَ إِذْنُهَا، وَإِنْ أَبَتْ، فَلَا جَوَازَ عَلَيْهَا»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কুমারী নারী ['র বিয়ে] ব্যাপারে তার সম্মতি নিতে হবে। সে যদি চুপ থাকে তবে তাই তার সম্মতি। আর যদি অস্বীকার করে, তবে তার ওপর চাপ প্রয়োগ করা যাবে না।
