২৬/৩৮. অধ্যায়ঃ
মুহরিমের বিবাহের ব্যাপারে নিষেধাজ্ঞা
সুনানে নাসাঈ : ৩২৭৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩২৭৫
أَخْبَرَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا مَعْنٌ، قَالَ: حَدَّثَنَا مَالِكٌ، وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ، قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، عَنْ ابْنِ الْقَاسِمِ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ نُبَيْهِ بْنِ وَهْبٍ، أَنَّ أَبَانَ بْنَ عُثْمَانَ، قَالَ: سَمِعْتُ عُثْمَانَ بْنَ عَفَّانَ، رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَنْكِحُ الْمُحْرِمُ، وَلَا يُنْكِحُ، وَلَا يَخْطُبُ»
নুবায়হ ইবন ওয়াহাব (রহঃ) হতে বর্ণিতঃ
আবান ইবন উসমান (রহঃ) বলেন, আমি উসমান ইবন আফফান (রাঃ)-কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: মুহরিম [নিজে] বিয়ে করবে না, অন্য কাউকে বিয়ে দেবে না, বিয়ের প্রস্তাবও পাঠাবে না।
