২৬/৩৮. অধ্যায়ঃ
মুহরিমের বিবাহের ব্যাপারে নিষেধাজ্ঞা
সুনানে নাসাঈ : ৩২৭৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩২৭৬
َدَّثَنَا أَبُو الْأَشْعَثِ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ وَهُوَ ابْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ مَطَرٍ، وَيَعْلَى بْنُ حَكِيمٍ، عَنْ نُبَيْهِ بْنِ وَهْبٍ، عَنْ أَبَانَ بْنِ عُثْمَانَ، أَنَّ عُثْمَانَ بْنَ عَفَّانَ، رَضِيَ اللَّهُ عَنْهُ حَدَّثَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ: «لَا يَنْكِحُ الْمُحْرِمُ، وَلَا يُنْكِحُ، وَلَا يَخْطُبُ»
আবান ইবন উসমান (রহঃ) হতে বর্ণিতঃ
উসমান ইবন আফফান (রাঃ) নাবী (ﷺ) হতে বর্ণনা করেন, তিনি (ﷺ) বলেছেন: মুহরিম বিবাহ করবে না, কাউকে বিবাহে দেবে না এবং বিবাহের প্রস্তাবও পাঠাবে না।
