২৬/৩৯. অধ্যায়ঃ

বিবাহের সময় যা বলা মুস্তাহাব

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩২৭৭

أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا عَبْثَرٌ، عَنْ الْأَعْمَشِ، عَنْ أَبِي إِسْحَقَ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: عَلَّمَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ التَّشَهُّدَ فِي الصَّلَاةِ، وَالتَّشَهُّدَ فِي الْحَاجَةِ، قَالَ: " التَّشَهُّدُ فِي الْحَاجَةِ: أَنِ الْحَمْدُ لِلَّهِ، نَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ، وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا، مَنْ يَهْدِهِ اللَّهُ، فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلِ اللَّهُ، فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ " وَيَقْرَأُ ثَلَاثَ آيَاتٍ

আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে সালাতের তাশাহ্হুদ শিক্ষা দিতেন। প্রয়োজনীয় বিষয়ের তাশাহ্হুদও শিক্ষা দিতেন। তাশাহ্হুদ হলো:أَنِ الْحَمْدُ لِلَّهِ, نَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ, وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا, مَنْ يَهْدِهِ اللَّهُ, فَلَا مُضِلَّ لَهُ, وَمَنْ يُضْلِلِ اللَّهُ, فَلَا هَادِيَ لَهُ, وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ, وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ(আলহামদু লিল্লাহ, নাসতাঈনুহু ওয়া নাসতাগফিরুহ, ওয়া নাউযুবিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ, ওয়ামান যুল্লিল্লাহু ফালা হাদিয়া লাহ, ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ) [সমস্ত প্রশংসা আল্লাহর জন্য! আমরা তাঁর সাহায্য কামনা করি, তাঁর নিকট ক্ষমা প্রার্থনা করি এবং আল্লাহর আশ্রয় প্রার্থনা করি আমাদের প্রবৃত্তির মন্দ প্ররোচনা হতে। আল্লাহ যাকে হিদায়াত দান করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না এবং আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে কেউ হিদায়াত দিতে পারে না। আর আমি সাক্ষ্য দেই যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই এবং আমি সাক্ষ্য দেই যে, মুহাম্মাদ (ﷺ) তাঁর বান্দা ও রাসূল।]এরপর তিনটি আয়াত পাঠ করবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন