২৬/৪৩. অধ্যায়ঃ
তিন ত্বলাক্বপ্রাপ্তা মহিলা যে বিবাহ দ্বারা ত্বলাক্বদাতার জন্য বৈধ হয়
সুনানে নাসাঈ : ৩২৮৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩২৮৩
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا سُفْيَانُ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: جَاءَتِ امْرَأَةُ رِفَاعَةَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: إِنَّ رِفَاعَةَ طَلَّقَنِي، فَأَبَتَّ طَلَاقِي، وَإِنِّي تَزَوَّجْتُ بَعْدَهُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الزَّبِيرِ، وَمَا مَعَهُ إِلَّا مِثْلُ هُدْبَةِ الثَّوْبِ، فَضَحِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَالَ: «لَعَلَّكِ تُرِيدِينَ أَنْ تَرْجِعِي إِلَى رِفَاعَةَ، لَا، حَتَّى يَذُوقَ عُسَيْلَتَكِ، وَتَذُوقِي عُسَيْلَتَهُ»
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
রিফাআ (রাঃ)-এর স্ত্রী রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে বললেন: রিফাআ আমাকে তালাক দিয়েছে এবং চূড়ান্ত তালাক দিয়ে দিয়েছে। এরপর আমি আবদুর রহমান ইবনে যুবাইর (রাঃ)-কে বিবাহ করেছি। কিন্তু আমার কাপড়ের আঁচলের মতো ছাড়া আর কিছু (পুরুষত্ব শক্তি) তার নেই।তখন রাসূলুল্লাহ (ﷺ) হেসে ফেললেন এবং বললেন: হয়তো তুমি রিফাআর নিকট ফিরে যাওয়ার ইচ্ছা করছো। তা (হালাল) হবে না, যে পর্যন্ত না সে তোমার সুধা গ্রহণ (সহবাস) করে, আর তুমি তার সুধা গ্রহণ কর।
