২৬/৪৪. অধ্যায়ঃ
স্ত্রীর পূর্ববর্তী স্বামীর ঔরসজাত কন্যা হারাম হওয়া
সুনানে নাসাঈ : ৩২৮৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩২৮৪
أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ بَكَّارٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ: أَنْبَأَنَا شُعَيْبٌ، قَالَ: أَخْبَرَنِي الزُّهْرِيُّ، قَالَ: أَخْبَرَنِي عُرْوَةُ، أَنَّ زَيْنَبَ بِنْتَ أَبِي سَلَمَةَ - وَأُمُّهَا أُمُّ سَلَمَةَ زَوْجُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَخْبَرَتْهُ أَنَّ أُمَّ حَبِيبَةَ بِنْتَ أَبِي سُفْيَانَ، أَخْبَرَتْهَا أَنَّهَا قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، أَنْكِحْ أُخْتِي بِنْتَ أَبِي سُفْيَانَ، قَالَتْ: فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَوَتُحِبِّينَ ذَلِكَ؟» فَقُلْتُ: نَعَمْ، لَسْتُ لَكَ بِمُخْلِيَةٍ، وَأَحَبُّ مَنْ يُشَارِكُنِي فِي خَيْرٍ أُخْتِي، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أُخْتَكِ لَا تَحِلُّ لِي»، فَقُلْتُ: وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ، إِنَّا لَنَتَحَدَّثُ أَنَّكَ تُرِيدُ أَنْ تَنْكِحَ دُرَّةَ بِنْتَ أَبِي سَلَمَةَ، فَقَالَ: «بِنْتُ أُمِّ سَلَمَةَ؟» فَقُلْتُ: نَعَمْ، فَقَالَ: «وَاللَّهِ لَوْلَا أَنَّهَا رَبِيبَتِي فِي حَجْرِي مَا حَلَّتْ لِي، إِنَّهَا لَابْنَةُ أَخِي مِنَ الرَّضَاعَةِ، أَرْضَعَتْنِي وَأَبَا سَلَمَةَ ثُوَيْبَةُ، فَلَا تَعْرِضْنَ عَلَيَّ بَنَاتِكُنَّ وَلَا أَخَوَاتِكُنَّ،»
উরওয়া (রহঃ) হতে বর্ণিতঃ
উরওয়া (রাঃ) জানিয়েছেন, যায়নাব বিনতে আবু সালামা (রাঃ)- তার মা ছিলেন উম্মু সালামা (রাঃ), রাসূলুল্লাহ (ﷺ)-এর স্ত্রী। তাঁকে জানিয়েছেন, আবু সুফিয়ান-এর কন্যা উম্মু হাবীবা (রাঃ) তাঁকে সংবাদ দিয়েছেন যে, তিনি বললেন: হে আল্লাহর রাসূল (ﷺ)! আবু সুফিয়ান-এর কন্যা, আমার বোনকে আপনি বিবাহ করুন।তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন: তুমি কি এটা পছন্দ কর?আমি বললাম: হ্যাঁ, আমি আপনার সাথে তো আর একা নই। আমার কাছে অধিক পছন্দনীয় কল্যাণের বিষয়ে আমার বোন আমার অংশীদার হবে।রাসূলুল্লাহ (ﷺ) বললেন: তোমার বোন আমার জন্য হালাল হবে না।আমি বললাম: আল্লাহর কসম, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমাদের মাঝে বলাবলি হচ্ছে যে, আপনি দুররাহ বিনতে আবু সালামা (রাঃ)-কে বিবাহের ইচ্ছা করছেন।তিনি (ﷺ) বললেন: উম্মু সালামা (রাঃ)-এর কন্যা?আমি বললাম: হ্যাঁ।তিনি (ﷺ) বললেন: আল্লাহর কসম। সে আমার ক্রোড়ে পালিত কন্যা না হলেও আমার জন্য হালাল হতো না। কেননা, সে তো আমার দুধ ভাইয়ের কন্যা। আমাকে এবং আবু সালামা (রাঃ)-কে সুওয়াইবা (রাঃ) দুধ পান করিয়েছেন। অতএব তোমাদের কন্যাদেরকে বা বোনদেরকে আমার কাছে বিবাহের জন্য উপস্থাপন করো না।
