২৬/৪৫. অধ্যায়ঃ
মা ও কন্যাকে একত্রে বিবাহ করা হারাম
সুনানে নাসাঈ : ৩২৮৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩২৮৫
أَخْبَرَنَا وَهْبُ بْنُ بَيَانٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي يُونُسُ، عَنْ ابْنِ شِهَابٍ، أَنَّ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ، حَدَّثَهُ عَنْ زَيْنَبَ بِنْتِ أَبِي سَلَمَةَ، أَنَّ أُمَّ حَبِيبَةَ، زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، أَنْكِحْ بِنْتَ أَبِي - تَعْنِي أُخْتَهَا - فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَتُحِبِّينَ ذَلِكِ؟» قَالَتْ: نَعَمْ، لَسْتُ لَكَ بِمُخْلِيَةٍ، وَأَحَبُّ مَنْ شَرِكَتْنِي فِي خَيْرٍ أُخْتِي؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ ذَلِكَ لَا يَحِلُّ» قَالَتْ أُمُّ حَبِيبَةَ: يَا رَسُولَ اللَّهِ، وَاللَّهِ لَقَدْ تَحَدَّثْنَا أَنَّكَ تَنْكِحُ دُرَّةَ بِنْتَ أَبِي سَلَمَةَ، فَقَالَ: «بِنْتُ أُمِّ سَلَمَةَ؟» قَالَتْ أُمُّ حَبِيبَةَ: نَعَمْ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَوَاللَّهِ لَوْ أَنَّهَا لَمْ تَكُنْ رَبِيبَتِي فِي حَجْرِي مَا حَلَّتْ، إِنَّهَا لَابْنَةُ أَخِي مِنَ الرَّضَاعَةِ، أَرْضَعَتْنِي وَأَبَا سَلَمَةَ ثُوَيْبَةُ، فَلَا تَعْرِضْنَ عَلَيَّ بَنَاتِكُنَّ وَلَا أَخَوَاتِكُنَّ»
যয়নাব বিনত আবূ সালামা (রহঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ)-এর স্ত্রী উম্মু হাবিবা (রাঃ) বললেন: হে আল্লাহর রাসূল (ﷺ)! আমার পিতার কন্যা অর্থাৎ আমার বোনকে আপনি বিবাহ করুন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন: তুমি কি তা পছন্দ কর? তিনি বললেন: হ্যাঁ। আমি তো আর আপনার একমাত্র স্ত্রী নই, বরং আমি তা পছন্দ করি। আরও কেউ কেউ সৌভাগ্যে আমার শরীক হবে। আমার বোনও তাদের অন্তর্ভুক্ত হোক। রাসূলুল্লাহ (ﷺ) বললেন: এটা হালাল হবে না।উম্মু হাবিবা (রাঃ) বললেন: হে আল্লাহর রাসূল! আল্লাহর কসম! আমাদের মাঝে বলাবলি হচ্ছে যে, আপনি দুররাহ বিনতে আবু সালামা (রাঃ)-কে বিবাহ করবেন। তিনি বললেন: বিনতে উম্মু সালামা? উম্মু হাবিবা (রাঃ) বললেন: হ্যাঁ। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন: আল্লাহর কসম! যদি সে আমার ক্রোড়ে পালিত না হতো, তাহলেও সে হালাল হতো না। কেননা সে আমার দুধ ভাইয়ের কন্যা। আমাকে এবং আবু সালামা (রাঃ)-কে সুবাইবা (রাঃ) দুধপান করিয়েছেন। অতএব তোমাদের কন্যা এবং বোনদেরকে আমার সঙ্গে বিবাহের জন্য উপস্থাপন করো না।
