২৬/৪৫. অধ্যায়ঃ
মা ও কন্যাকে একত্রে বিবাহ করা হারাম
সুনানে নাসাঈ : ৩২৮৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩২৮৬
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ عِرَاكِ بْنِ مَالِكٍ، أَنَّ زَيْنَبَ بِنْتَ أَبِي سَلَمَةَ، أَخْبَرَتْهُ أَنَّ أُمَّ حَبِيبَةَ، قَالَتْ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّا قَدْ تَحَدَّثْنَا أَنَّكَ نَاكِحٌ دُرَّةَ بِنْتَ أَبِي سَلَمَةَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَعَلَى أُمِّ سَلَمَةَ، لَوْ أَنِّي لَمْ أَنْكِحْ أُمَّ سَلَمَةَ مَا حَلَّتْ لِي، إِنَّ أَبَاهَا أَخِي مِنَ الرَّضَاعَةِ»
ইরাক ইবন মালিক (রহঃ) হতে বর্ণিতঃ
ইরাক ইবনু মালিক (রহঃ) বর্ণনা করেন, যায়নাব বিনত আবূ সালামা (রাঃ) তাকে জানিয়েছেন যে, উম্মু হাবীবা (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-কে বললেন: আমরা বলাবলি করছিলাম যে, আপনি দুররাহ বিনত আবূ সালামা-কে বিবাহ করবেন।রাসূলুল্লাহ (ﷺ) বললেন : উম্মু সালামা (রাঃ) স্ত্রী হিসেবে আমার কাছে থাকা সত্ত্বেও? আমি উম্মু সালামা-কে বিবাহ না করলেও সে আমার জন্য হালাল হতো না। কেননা তার পিতা আমার দুধ ভাই।
