২৬/৪৬. অধ্যায়ঃ
দুই বোনকে একত্রে বিবাহ করা হারাম
সুনানে নাসাঈ : ৩২৮৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩২৮৭
أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، عَنْ عَبْدَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ زَيْنَبَ بِنْتِ أَبِي سَلَمَةَ، عَنْ أُمِّ حَبِيبَةَ، أَنَّهَا قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، هَلْ لَكَ فِي أُخْتِي؟ قَالَ: «فَأَصْنَعُ مَاذَا؟» قَالَتْ: تَزَوَّجْهَا، قَالَ: «فَإِنَّ ذَلِكَ أَحَبُّ إِلَيْكِ؟» قَالَتْ: نَعَمْ، لَسْتُ لَكَ بِمُخْلِيَةٍ، وَأَحَبُّ مَنْ يَشْرَكُنِي فِي خَيْرٍ أُخْتِي قَالَ: «إِنَّهَا لَا تَحِلُّ لِي» قَالَتْ: فَإِنَّهُ قَدْ بَلَغَنِي أَنَّكَ تَخْطُبُ دُرَّةَ بِنْتَ أُمِّ سَلَمَةَ، قَالَ: «بِنْتُ أَبِي سَلَمَةَ»، قَالَتْ: نَعَمْ، قَالَ: «وَاللَّهِ لَوْ لَمْ تَكُنْ رَبِيبَتِي مَا حَلَّتْ لِي، إِنَّهَا لَابْنَةُ أَخِي مِنَ الرَّضَاعَةِ، فَلَا تَعْرِضْنَ عَلَيَّ بَنَاتِكُنَّ وَلَا أَخَوَاتِكُنَّ»
উম্মু হাবীবা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বললেন, হে আল্লাহর রাসূল! আমার বোনের ব্যাপারে কি আপনার কোনো আগ্রহ আছে? তিনি (ﷺ) বললেন: আমি কি করব? উম্মু হাবিবা (রাঃ) বললেন: আপনি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করবেন। তিনি (ﷺ) বললেন: এটা কি তোমার খুব পছন্দ? উম্মু হাবিবা (রাঃ) বললেন: হ্যাঁ। আমি তো আর আপনার একমাত্র স্ত্রী নই, বরং অন্যেরা আমার সাথে [সৌভাগ্য ও] কল্যাণের শরীক হবে, আমি ইচ্ছা পোষণ করি আমার বোনও তাদের অন্তর্ভুক্ত হোক। তিনি (ﷺ) বললেন: সে আমার জন্য বৈধ নয়।উম্মু হাবিবা (রাঃ) বললেন: আমি জানতে পেরেছি আপনি দুররাহ বিনতে উম্মু সালামা (রাঃ)-কে বিবাহের প্রস্তাব দিচ্ছেন। তিনি (ﷺ) বললেন : আবু সালামার (রাঃ) কন্যা? উম্মু হাবিবা (রাঃ) বললেন: হ্যাঁ। তিনি (ﷺ) বললেন: না। আল্লাহর শপথ! যদি সে আমার ক্রোড়ে পালিত সন্তান নাও হতো, তবুও সে আমার জন্য বৈধ হতো না। কারণ সে আমার দুধভাইয়ের মেয়ে। অতএব, তোমরা তোমাদের কন্যা ও বোনদের আমার সঙ্গে বিবাহের প্রস্তাব করবে না।
