২৬/৫২. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৩১৬ - নিকাহ
পুরুষ দুধের মূল উৎস সম্পর্ক স্থাপিত হয়
সুনানে আন-নাসায়ী : ৩৩১৬
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৩১৬
أَخْبَرَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنْبَأَنَا مَعْنٌ، قَالَ: حَدَّثَنَا مَالِكٌ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: كَانَ أَفْلَحُ أَخُو أَبِي الْقُعَيْسِ يَسْتَأْذِنُ عَلَيَّ، وَهُوَ عَمِّي مِنَ الرَّضَاعَةِ، فَأَبَيْتُ أَنْ آذَنَ لَهُ، حَتَّى جَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخْبَرْتُهُ، فَقَالَ: «ائْذَنِي لَهُ فَإِنَّهُ عَمُّكِ» قَالَتْ عَائِشَةُ: وَذَلِكَ بَعْدَ أَنْ نَزَلَ الْحِجَابُ
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আবুল কু'আয়স (রাঃ)-এর ভাই আফলাহ (রাঃ) আমার নিকট আসার অনুমতি চাইলেন। তিনি ছিলেন আমার দুধ সম্পর্কের চাচা। আমি তাকে অনুমতি দিতে অসম্মতি জানালাম। ইত্যবসরে রাসূলুল্লাহ (ﷺ) আসলে আমি তাঁকে সেটা জানালাম। তিনি (ﷺ) বললেন: তাকে অনুমতি দিও, কেননা সে তোমার চাচা। 'আয়িশাহ্ (রাঃ) বলেন: এটা ছিল পর্দার আয়াত নাযিল হওয়ার পরের ঘটনা।
