২৬/৫২. অধ্যায়ঃ

পুরুষ দুধের মূল উৎস সম্পর্ক স্থাপিত হয়

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৩১৭

أَخْبَرَنَا عَبْدُ الْجَبَّارِ بْنُ الْعَلَاءِ، عَنْ سُفْيَانَ، عَنْ الزُّهْرِيِّ، وَهِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: اسْتَأْذَنَ عَلَيَّ عَمِّي أَفْلَحُ بَعْدَمَا نَزَلَ الْحِجَابُ، فَلَمْ آذَنْ لَهُ، فَأَتَانِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلْتُهُ، فَقَالَ: «ائْذَنِي لَهُ فَإِنَّهُ عَمُّكِ» قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّمَا أَرْضَعَتْنِي الْمَرْأَةُ وَلَمْ يُرْضِعْنِي الرَّجُلُ، قَالَ: «ائْذَنِي لَهُ، تَرِبَتْ يَمِينُكِ فَإِنَّهُ عَمُّكِ»

আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ

আমার চাচা আফলাহ পর্দার আয়াত নাজিল হওয়ার পর আমার কাছে প্রবেশ করার অনুমতি চাইলেন। আমি তাকে অনুমতি দিলাম না। এরপর রাসূলুল্লাহ (ﷺ) এলে আমি তাঁকে জিজ্ঞেস করলাম। তিনি (ﷺ) বললেন : তাকে অনুমতি দাও। কেননা সে তোমার চাচা। আমি বললাম: আমাকে তো নারী দুধ পান করিয়েছে, কোনো পুরুষ তো পান করায়নি। তিনি বললেন: তোমার ডান হাত ধুলোয় মলিন হোক! তাকে অনুমতি দাও, কেননা সে তোমার চাচা।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন