২৬/৫৩. অধ্যায়ঃ

বয়স্ককে দুধ পান করানো সম্পর্কে

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৩২০

أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: سَمِعْنَاهُ مِنْ عَبْدِ الرَّحْمَنِ وَهُوَ ابْنُ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: جَاءَتْ سَهْلَةُ بِنْتُ سُهَيْلٍ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: إِنِّي أَرَى فِي وَجْهِ أَبِي حُذَيْفَةَ مِنْ دُخُولِ سَالِمٍ عَلَيَّ، قَالَ: «فَأَرْضِعِيهِ» قَالَتْ: وَكَيْفَ أُرْضِعُهُ وَهُوَ رَجُلٌ كَبِيرٌ؟ فَقَالَ: «أَلَسْتُ أَعْلَمُ أَنَّهُ رَجُلٌ كَبِيرٌ»، ثُمَّ جَاءَتْ بَعْدُ فَقَالَتْ: وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ نَبِيًّا، مَا رَأَيْتُ فِي وَجْهِ أَبِي حُذَيْفَةَ بَعْدُ شَيْئًا أَكْرَهُ

আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ

[একদিন] সাহলা বিনতে সুহাইল (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে উপস্থিত হয়ে বললেন: আমি আমার নিকটে সালিমের আসা-যাওয়ার কারণে আবু হুযাইফার (রাঃ) চেহারায় বিরক্তির ভাব দেখছি।তিনি (ﷺ) বললেন: তাকে দুধ পান করিয়ে দাও। তিনি (সাহলা) বললেন, কিভাবে তাকে দুধ পান করাব? সে তো একজন বয়স্ক পুরুষ। তিনি (ﷺ) বললেন: আমি কি জানি না যে, সে একজন বয়স্ক পুরুষ?পরে তিনি এসে বললেন, যিনি আপনাকে নবী করে প্রেরণ করেছেন তাঁর কসম। এরপর আমি আবু হুযাইফার (রাঃ) চেহারায় এমন কিছু দেখিনি, যা আমার খারাপ লাগে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন