২৬/৫৩. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৩২১ - নিকাহ
বয়স্ককে দুধ পান করানো সম্পর্কে
সুনানে আন-নাসায়ী : ৩৩২১
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৩২১
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى أَبُو الْوَزِيرِ، قَالَ: سَمِعْتُ ابْنَ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي سُلَيْمَانُ، عَنْ يَحْيَى، وَرَبِيعَةُ، عَنْ الْقَاسِمِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «أَمَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ امْرَأَةَ أَبِي حُذَيْفَةَ أَنْ تُرْضِعَ سَالِمًا مَوْلَى أَبِي حُذَيْفَةَ، حَتَّى تَذْهَبَ غَيْرَةُ أَبِي حُذَيْفَةَ»، فَأَرْضَعَتْهُ وَهُوَ رَجُلٌ قَالَ رَبِيعَةُ: «فَكَانَتْ رُخْصَةً لِسَالِمٍ»
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) আবূ হুযায়ফাহ্-এর আযাদকৃত দাস সালিমকে দুধ পান করানোর জন্য আবু হুযায়ফাহ্-এর স্ত্রীকে আদেশ করেছেন যাতে আবূ হুযায়ফাহ্-এর অস্বস্তি দূর হয়ে যায়। অতএব, তিনি তাকে দুধ পান করালেন, অথচ তখন সে ছিল একজন বয়স্ক পুরুষ। রবী'আহ্ বলেন: এটা ছিল সালিম-এর জন্য বিশেষ অনুমতি।
