২৬/৫৩. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৩২২ - নিকাহ
বয়স্ককে দুধ পান করানো সম্পর্কে
সুনানে আন-নাসায়ী : ৩৩২২
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৩২২
أَخْبَرَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، عَنْ سُفْيَانَ وَهُوَ ابْنُ حَبِيبٍ، عَنْ ابْنِ جُرَيْجٍ، عَنْ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: جَاءَتْ سَهْلَةُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ سَالِمًا يَدْخُلُ عَلَيْنَا وَقَدْ عَقَلَ مَا يَعْقِلُ الرِّجَالُ، وَعَلِمَ مَا يَعْلَمُ الرِّجَالُ، قَالَ: «أَرْضِعِيهِ، تَحْرُمِي عَلَيْهِ بِذَلِكَ» فَمَكَثْتُ حَوْلًا لَا أُحَدِّثُ بِهِ، وَلَقِيتُ الْقَاسِمَ، فَقَالَ: حَدِّثْ بِهِ، وَلَا تَهَابُهُ "
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
সাহ্লাহ্ (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে বললেন: হে আল্লাহর রাসূল (ﷺ)! সালিম আমাদের নিকট আসে। একজন পুরুষ যা বুঝে, সেও তা বুঝে, আর একজন পুরুষ যা জানে, সেও তা জানে। তিনি (ﷺ) বললেন: তাকে দুধ পান করিয়ে দাও। তাহলে তুমি তার জন্য হারাম হয়ে যাবে। রাবী আবূ মুলায়কাহ্ (রহঃ) বলেন: এক বছর যাবৎ আমি অপেক্ষা করলাম, [এ হাদীস বর্ণনা করিনি। এরপর আমি ক্বাসিম (রহঃ)-এর সাথে দেখা করি, তিনি বললেন, তা বর্ণনা কর, ভয় করো না।
