২৬/৫৩. অধ্যায়ঃ
বয়স্ককে দুধ পান করানো সম্পর্কে
সুনানে নাসাঈ : ৩৩২৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৩২৩
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، عَنْ عَبْدِ الْوَهَّابِ، قَالَ: أَنْبَأَنَا أَيُّوبُ، عَنْ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ الْقَاسِمِ، عَنْ عَائِشَةَ: أَنَّ سَالِمًا مَوْلَى أَبِي حُذَيْفَةَ كَانَ مَعَ أَبِي حُذَيْفَةَ وَأَهْلِهِ فِي بَيْتِهِمْ، فَأَتَتْ بِنْتُ سُهَيْلٍ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: إِنَّ سَالِمًا قَدْ بَلَغَ مَا يَبْلُغُ الرِّجَالُ، وَعَقَلَ مَا عَقَلُوهُ، وَإِنَّهُ يَدْخُلُ عَلَيْنَا، وَإِنِّي أَظُنُّ فِي نَفْسِ أَبِي حُذَيْفَةَ مِنْ ذَلِكَ شَيْئًا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَرْضِعِيهِ تَحْرُمِي عَلَيْهِ» فَأَرْضَعْتُهُ، فَذَهَبَ الَّذِي فِي نَفْسِ أَبِي حُذَيْفَةَ، فَرَجَعْتُ إِلَيْهِ، فَقُلْتُ: إِنِّي قَدْ أَرْضَعْتُهُ، فَذَهَبَ الَّذِي فِي نَفْسِ أَبِي حُذَيْفَةَ
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
আবু হুযাইফা-এর পালকপুত্র সালিম আবু হুযাইফা এবং তার পরিবারের সাথে তাদের ঘরে ছিল। সুহাইলের মেয়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে বললেন: সালিম সে পর্যায়ে উপনীত হয়েছে যে পর্যায়ে পুরুষরা উপনীত হয়। তারা যা বুঝে, সেও তা বুঝে। সে আমাদের কাছে যাতায়াত করে। এজন্য আমি আবু হুযাইফা-এর মনে কিছু অস্বস্তি অনুভব করি। রাসূলুল্লাহ (ﷺ) বললেন: তুমি তাকে দুধ পান করাও, তাহলে তুমি তার জন্য হারাম হয়ে যাবে। অতএব আমি তাকে দুধ পান করালাম। এতে আবু হুযাইফা-এর মনে যা ছিল, তা দূর হয়ে গেল। পরে আমি তাঁর কাছে এসে বললাম, আমি তাকে দুধ পান করিয়েছি। তাতে আবু হুযাইফা-এর মনে যা ছিল, তা দূর হয়ে গেছে।
